মোটরসাইকেলে নতুন অগ্রিম করের প্রস্তাব এনবিআরের, প্রত্যাহারের দাবি ডা. শফিকুর রহমানের
দেশে মোটরসাইকেলের ওপর নতুন করে অগ্রিম আয়কর (এআইটি) আরোপের পরিকল্পনা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে জীবন ও জীবিকার বাহন মোটরসাইকেলের ওপর এমন অতিরিক্ত কর আরোপের তীব্র বিরোধিতা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মধ্যবিত্ত ও নিম্ন-আয়ের মানুষের স্বার্থ বিবেচনা করে এই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
আজ রোববার (১৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, “সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যাচ্ছে, সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপ করতে যাচ্ছে। মোটরসাইকেলের মালিক ও চালক সাধারণত কোনো সম্পদশালী মানুষ নন; জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহনটি ব্যবহার করেন।”
আরও পড়ুন : শাহ আলী মাজারের ঘটনায় ছাত্রশিবিরের সম্পৃক্ততা নেই: মিথ্যা প্রচারণার নিন্দা ও প্রতিবাদ
তিনি আরও বলেন, “করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে ক্লান্ত এসব মানুষের ওপর অতিরিক্ত কর আরোপ অবশ্যই উচিত নয়। আশা করি, সরকার এমন কোনো চিন্তা করে থাকলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি একটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।”
কী আছে এনবিআরের প্রস্তাবে?
এনবিআরের প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটরসাইকেলের পাশাপাশি সাধারণ বাইকের ওপরও সিসি ভেদে কর ধার্য করার চিন্তা করা হচ্ছে। একই সঙ্গে উচ্চ ক্ষমতাসম্পন্ন গাড়ি ও ব্যাটারিচালিত অটোরিকশাকেও নতুন করের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
প্রস্তাবিত খসড়া অনুযায়ী করের হার নিম্নরূপ:
-
১১০ সিসি পর্যন্ত: নতুন এই অগ্রিম করের আওতার বাইরে থাকতে পারে।
-
১১১ থেকে ১২৫ সিসি: বছরে ২ হাজার টাকা কর।
-
১২৬ থেকে ১৬৫ সিসি: বছরে ৫ হাজার টাকা কর।
-
১৬৫ সিসির বেশি: বছরে ১০ হাজার টাকা কর।
সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রস্তাব চূড়ান্ত হলে দেশের বড় একটি মধ্যবিত্ত ও পেশাজীবী গোষ্ঠী, বিশেষ করে রাইড শেয়ারিং বা যাতায়াতের জন্য মোটরসাইকেলের ওপর নির্ভরশীল চালকেরা অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়বেন।
অনুরূপ সংবাদ
সরকারি জমি ১৫ বছরের জন্য লিজ দিয়ে সৌর বিদ্যুৎ বাড়ানোর পরিকল্পনা: আশিক চৌধুরী
কারিনার মৃত্যুতে যারা উল্লাস করছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে: নাহিদ ইসলাম
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ঢাকাকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে: আবদুস সালাম
সামান্য বৃষ্টিতে ভিজলেই সর্দি-জ্বর?
১০ ঘন্টা আগে
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
১৪ ঘন্টা আগে
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
২২ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
২ দিন আগে