শাহ আলী মাজারের ঘটনায় ছাত্রশিবিরের সম্পৃক্ততা নেই: মিথ্যা প্রচারণার নিন্দা ও প্রতিবাদ
রাজধানীর মিরপুরের হযরত শাহ আলী (র.)-এর মাজারে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল ঘটনার সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
শনিবার (১৬ মে) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ স্পষ্ট করে বলেন, গত ১৪ মে দিবাগত রাতে মিরপুরের শাহ আলী মাজার প্রাঙ্গণে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, তার সঙ্গে ছাত্রশিবিরের কোনো ধরনের সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।
আরও পড়ুন : ওবায়দুল কাদেরসহ শীর্ষ ৭ নেতার বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
নেতৃবৃন্দ জানান, ছাত্রশিবির দেশের প্রচলিত আইনের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল একটি নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল এবং আদর্শিক ছাত্রসংগঠন। কোনো ধর্মীয় উপাসনালয়, মাজার বা সাধারণ দর্শনার্থীদের ওপর হামলা কিংবা আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা সংগঠনের নীতি, আদর্শ ও ঐতিহ্যের সম্পূর্ণ পরিপন্থি।
বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন না করেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো কোনো দায়িত্বশীল কর্মকর্তা এবং কিছু গণমাধ্যম সম্পূর্ণ অন্যায় ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনার সঙ্গে ছাত্রশিবিরের নাম জড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। যেখানে স্থানীয় প্রত্যক্ষদর্শী এবং প্রশাসনেরই অন্য একটি সূত্র এই ঘটনাকে স্থানীয় মাদকসেবীদের বিরুদ্ধে জনসাধারণের তাৎক্ষণিক প্রতিরোধ ও বিশৃঙ্খলা হিসেবে উল্লেখ করেছে, সেখানে সুনির্দিষ্ট কোনো তথ্যপ্রমাণ ও তদন্ত ছাড়াই ছাত্রশিবিরকে অভিযুক্ত করা গভীর ষড়যন্ত্রেরই অংশ। মূলত একটি বিশেষ মহলের রাজনৈতিক ফায়দা হাসিল এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এই পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।
ছাত্রশিবির নেতৃবৃন্দ অনতিবিলম্বে এ ধরনের দায়িত্বহীন, অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করে বিশৃঙ্খলা সৃষ্টিকারী প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
অনুরূপ সংবাদ
জামায়াত জোট ছাড়তে ৪ দলকে হেফাজতের চাপ, বেরিয়ে এলো তথ্য
ভোটের আগে সবাই মাজারে যায়, হামলার পর কেউ আসে না: এবি পার্টির চেয়ারম্যান
এনসিপির ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সর্দার আমিরুল ইসলাম বহিষ্কৃত
সরিয়ে দেওয়া উপাচার্যদের অধিকাংশই জামায়াতপন্থী, নিয়ন্ত্রণ হারিয়ে শিবির সহিংসতা করছে: নাছির
সামান্য বৃষ্টিতে ভিজলেই সর্দি-জ্বর?
১০ ঘন্টা আগে
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
১৪ ঘন্টা আগে
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
২২ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
২ দিন আগে