নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট দিয়ে বিস্তারিত জানিয়েছেন আলোচিত ইসলামি বক্তা ও মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মাওলানা রফিকুল ইসলাম মাদানী। বুধবার (৬ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেন।
পোস্টে মাদানী লেখেন, “আমি আমার আল্লাহকে ভয় করি এবং গোনাহ থেকে বেঁচে থাকতে চাই। এই চাওয়াটাই আমাকে জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে— দ্বিতীয় বিয়ে।”
আত্মীয়তার জটিল সমীকরণ ও আলোচনা
রফিকুল ইসলাম মাদানীর এই বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাথে ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমীর আত্মীয়তার সম্পর্ক নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। মুফতি কাসেমী এক ফেসবুক পোস্টে তাদের মধ্যকার নতুন সম্পর্কের ব্যাখ্যা দিয়েছেন।
মুফতি কাসেমী জানান, মাওলানা রফিকুল ইসলাম মাদানী বিয়ে করেছেন হাফেজ ইমাম উদ্দিন সাহেবের চতুর্থ স্ত্রীর ছোট বোনকে। অন্যদিকে, হাফেজ ইমাম উদ্দিন সাহেব সম্পর্কে মুফতি কাসেমীর শ্বশুর হন। সেই সুবাদে রফিকুল ইসলাম মাদানী এবং মুফতি কাসেমী এখন একে অপরের ‘ভায়রা ভাই’। কাসেমী কৌতুকছলে লেখেন, “শ্বশুরের ভায়রা ভাই শ্বশুরই তো হবে। অবশেষে মাদানী ভাইও আমার শ্বশুর হয়ে গেলেন।”
বিতর্কিত মুফতি মামুনুর রশিদ কাসেমী
উল্লেখ্য যে, এই ঘটনার সাথে নাম জড়িয়ে আসা মুফতি মামুনুর রশিদ কাসেমীর অতীত কর্মকাণ্ড নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। জানা যায়, কাসেমী এ পর্যন্ত মোট ৯টি বিয়ে করেছেন। ২০২৩ সালের নভেম্বর মাসে নারীদের সঙ্গে প্রতারণা ও নির্যাতনের অভিযোগে (নারী ও শিশু নির্যাতন দমন আইন) ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, তার ৯টি বিয়ের মধ্যে বর্তমানে চারজন স্ত্রী তার সাথে রয়েছেন, তিনজন তাকে তালাক দিয়েছেন এবং বাকি দুজনের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
মাওলানা রফিকুল ইসলাম মাদানীর এই ‘মাসনা’ বা দ্বিতীয় বিয়ের খবরটি প্রকাশের পর থেকেই নেটিজেনদের মধ্যে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।
মাদকসহ বিএনপি নেতার ছেলে আটক
৫ ঘন্টা আগে
মশাবাহিত বিরল রোগে বিশ্ববিদ্যালয় শিক্ষকের মৃত্যু
৫ ঘন্টা আগে
এবার নেতাদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিলেন বিএনপি
১৭ ঘন্টা আগে
নতুন ভাইরাস ‘হান্টাভাইরাস’ নিয়ে সতর্কবার্তা
১৭ ঘন্টা আগে
হঠাৎ এনসিপির নেত্রী মাহমুদা আলম মিতুর পোস্ট
১৭ ঘন্টা আগে
হঠাৎ এনসিপির নেত্রী মাহমুদা আলম মিতুর পোস্ট
১৭ ঘন্টা আগে
তেলের বাজারে বড় পরিবর্তনের আভাস
১ দিন আগে
এবার নেতাদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিলেন বিএনপি
১৭ ঘন্টা আগে