গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হলেন ঢাবির সাবেক ভিসি
বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গ্রামীণ ইউনিভার্সিটি-এর পরামর্শক (সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার) হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ খান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর সাবেক উপাচার্য।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির ট্রাস্ট সূত্রে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক অনুমতিক্রমে তিনি এ পদে দায়িত্ব গ্রহণ করেছেন। বিষয়টি গ্রামীণ সেন্টারের অফিসিয়াল ফেসবুক পেজেও নিশ্চিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সরকারি অনুমোদন পাওয়ার পর প্রতিষ্ঠানটির কার্যক্রম এখন দ্রুত অগ্রসর হচ্ছে। একদিকে একাডেমিক কার্যক্রম চালুর প্রস্তুতি চলছে, অন্যদিকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। গাজীপুরের কালীগঞ্জের পূর্বাচল এলাকায় প্রায় ৩৩ একর জমির ওপর ক্যাম্পাসটি নির্মাণাধীন।
জানা যায়, জমির একটি অংশ ২০১৪ সালে অধিগ্রহণ করা হলেও দীর্ঘদিন অনুমোদন না পাওয়ায় প্রকল্পটি স্থবির ছিল। পরবর্তীতে ২০২৫ সালের মার্চে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন এবং এপ্রিল মাসে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর অনুমোদন পাওয়ার পর কার্যক্রমে গতি আসে।
সংশ্লিষ্টরা জানান, দেশের প্রচলিত আইন ও নীতিমালা অনুসারে যাচাই-বাছাই শেষে অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমানে সব প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরু এবং স্থায়ী ক্যাম্পাসের পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
অনুরূপ সংবাদ
জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরে মতবিরোধ
৭ ঘন্টা আগে
ঢাবিতে জুলাই হামলার অভিযুক্ত ছাত্রলীগ কর্মী আটক
১০ ঘন্টা আগে
নিজেকে ঘিরে সমালোচনা নিয়ে জামায়াত আমিরের মন্তব্য
১১ ঘন্টা আগে
ঢাবিতে জুলাই হামলার অভিযুক্ত ছাত্রলীগ কর্মী আটক
১০ ঘন্টা আগে
সারজিসের মূত্রনালীতে পাথর, অস্ত্রোপচারের সিদ্ধান্ত
২১ ঘন্টা আগে