দেশে সম্পদের অভাব নেই, লুটপাটই উন্নয়নের বাধা: এটিএম আজাহারুল ইসলাম
বাংলাদেশে সম্পদের কোনো ঘাটতি নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম। তিনি বলেছেন, দেশে যদি সম্পদের সংকট থাকত, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হতো না। এই অর্থ দেশেই ব্যবহার করা হলে বাংলাদেশ আজ একাধিক উন্নত রাষ্ট্রের কাতারে পৌঁছে যেত।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ গ্রামে প্রয়াত সাবেক সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার কবর জিয়ারত শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে এটিএম আজাহারুল ইসলাম বলেন, জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি বলেন, শোষণমুক্ত, ন্যায়ভিত্তিক সমাজ গড়ার মাধ্যমে মানুষের আস্থা পুনরুদ্ধার করাই সংগঠনের প্রধান লক্ষ্য।
তিনি আরও বলেন, জুলাইয়ের গণআন্দোলনে ছাত্র-জনতা শুধু নির্বাচন চায়নি, তারা স্বৈরশাসনের অবসান ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছে। নির্বাচন এই গণতান্ত্রিক আন্দোলনের একটি মাত্র ধাপ।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ফরিদপুর জেলা আমির মুহাম্মদ বদরুদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য (ফরিদপুর অঞ্চল) মুহাম্মদ দেলোয়ার হোসাইন ও ফরিদপুর-৪ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মো. সরোয়ার হোসাইন।
সমাবেশে বক্তারা দেশের বর্তমান সংকট উত্তরণে দুর্নীতিমুক্ত প্রশাসন ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গড়ার ওপর গুরুত্বারোপ করেন এবং জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুরূপ সংবাদ
সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে মেনে নেওয়া হবে না: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ঢাবির সদ্য পদত্যাগী সহকারী প্রক্টর মোনামি
হঠাৎ ফেনীর আলোচিত ইমামকে নিয়ে এমপি ডা. মাহমুদা মিতুর পোস্ট
বিএনপি নেতার বাড়িতে ডিবির হানা: টেবিলের নিচ থেকে ইয়াবা উদ্ধার
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে