জনগণের দাবির বিপরীতে যারা, তাদের বয়কট করতে হবে : বুলবুল
জামায়াতে ইসলামী মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, জনগণ যে দাবি জানায়, তার বিপরীতে যারা অবস্থান নেয়, তাদের আগামী নির্বাচনে বয়কট করা উচিত। এতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম হবে।
সোমবার (১ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে দারিয়াপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত ভোট কেন্দ্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বুলবুল অভিযোগ করেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন ও ধর্ষণের মাধ্যমে যারা দেশকে অস্থিতিশীল করেছে, তারা আবার ক্ষমতায় এলে শহীদদের স্বপ্ন ও ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষা বিধ্বস্ত হবে। তিনি বলেন, ৫ আগস্টের পর নতুন বাংলাদেশ গড়ে তোলা শুরু হয়েছে এবং জামায়াতে ইসলামী শহীদ পরিবারের পাশে দাঁড়িয়ে সহায়তা, শিশুদের দায়িত্ব নেওয়া, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
সমাবেশে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান ও পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে মেনে নেওয়া হবে না: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ঢাবির সদ্য পদত্যাগী সহকারী প্রক্টর মোনামি
হঠাৎ ফেনীর আলোচিত ইমামকে নিয়ে এমপি ডা. মাহমুদা মিতুর পোস্ট
বিএনপি নেতার বাড়িতে ডিবির হানা: টেবিলের নিচ থেকে ইয়াবা উদ্ধার
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে