জাবির অ্যাকাডেমিক পরিবেশ প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র মানা হবে না: জাকসু জিএস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসের সাংস্কৃতিক কর্মকাণ্ডকে ঘিরে অ্যাকাডেমিক পরিবেশের স্থিতিশীলতা বিনষ্ট করার কোনো তৎপরতা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাকসুর সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম।
সোমবার (১ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান। সেখানে তিনি উল্লেখ করেন, ক্যাম্পাসে রাত ১০টার পর উচ্চশব্দে অনুষ্ঠান ও কনসার্ট বন্ধের সিদ্ধান্তকে একটি গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে ভুল ব্যাখ্যা করে ষড়যন্ত্র হিসেবে উপস্থাপন করছে।
মাজহারুল ইসলাম লিখেছেন, শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নিশ্চিতের স্বার্থে নেওয়া রাত ১০টার পর কনসার্ট বন্ধ এবং সাউন্ডবক্স ব্যবহারে সীমাবদ্ধতা অনেকেই ভুলভাবে উপস্থাপন করছেন। তাঁর মতে, এসব ছিল শুধুমাত্র অ্যাকাডেমিক স্বার্থে নেওয়া প্রয়োজনীয় পদক্ষেপ।
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব সিদ্ধান্ত বাস্তবায়নে এগিয়ে গেলেও ‘গ্যাসলাইটিং’ ও বিতর্কের চাপে পিছিয়ে যেতে দেখা যাচ্ছে। তাঁর ভাষায়, শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে ষড়যন্ত্র হিসেবে দেখানোই এখন কিছু মানুষের কৌশল হয়ে দাঁড়িয়েছে।
বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সাংস্কৃতিক অধিকারের নাম করে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। ‘ভিক্টিমহুড পলিটিক্স’ উসকে দেওয়ার চেষ্টা শিক্ষার্থীরা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
মাজহারুল ইসলাম প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অ্যাকাডেমিক পরিবেশের স্বার্থে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রক্টরিয়াল বডিকে আরও কঠোর ভূমিকা নিতে হবে। শিক্ষা ও সংস্কৃতির মধ্যে ভারসাম্য রেখে সিদ্ধান্ত গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
অনুরূপ সংবাদ
তানযীমুল উম্মাহর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শহীদ ওসমান হাদিকে স্মরণ
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন
অক্সফোর্ড ইউনিয়নের আন্তর্জাতিক সেমিনারে আমন্ত্রণ পেলেন বাংলাদেশের তরুণ নেতারা
জকসু নির্বাচন নিয়ে প্রশাসনকে আর কোনো ছাড় দেওয়া হবে না : খাদিজাতুল কুবরা
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
২ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে