বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগ নেতার ছেলে রেজা কিবরিয়া
আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি দলে যুক্ত হন।
বেলা ১১টায় আয়োজন করা এ অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে রেজা কিবরিয়াকে দলের ব্যানারে অন্তর্ভুক্ত করা হয়।
দলে যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেন, বিএনপির সঙ্গে যুক্ত হতে পেরে তিনি গর্বিত। তাঁর ভাষায়, বিএনপিই দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নতুন বাংলাদেশ গড়ার পথচলায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সহযোগিতা করার অঙ্গীকারও জানান তিনি।
দলীয় সূত্রে জানা গেছে, রেজা কিবরিয়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-১ আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। বিএনপি ইতোমধ্যে ২২৭ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে হবিগঞ্জ-১ আসনটি এখন পর্যন্ত শূন্য রাখা হয়েছে।
এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজা কিবরিয়া বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে ভোটে অংশ নিয়েছিলেন।
রাজনৈতিক জীবনে বিভিন্ন সময় দল বদলের ইতিহাসও রয়েছে রেজা কিবরিয়ার। তিনি আগে গণফোরামে যোগ দিয়ে দলটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে গণফোরাম বিভক্ত হলে তিনি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের সঙ্গে ‘গণঅধিকার পরিষদ’ গঠন করে আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেন। পরবর্তীতে দলটিতে বিভক্তি দেখা দিলে তিনি ‘আমজনতার দল’ নামে নতুন রাজনৈতিক সংগঠন গড়ে তোলেন এবং প্রতিষ্ঠাতা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
বিএনপিতে রেজা কিবরিয়ার যোগদান দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
অনুরূপ সংবাদ
সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে মেনে নেওয়া হবে না: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ঢাবির সদ্য পদত্যাগী সহকারী প্রক্টর মোনামি
হঠাৎ ফেনীর আলোচিত ইমামকে নিয়ে এমপি ডা. মাহমুদা মিতুর পোস্ট
বিএনপি নেতার বাড়িতে ডিবির হানা: টেবিলের নিচ থেকে ইয়াবা উদ্ধার
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে