‘আমাকে যারা না চিনে, তারা এখনও মাটির নিচে বসবাস করে’— ফের বিতর্কে জামায়াত প্রার্থী
প্রশাসনকে ‘কথায় উঠা-বসা’ ও মামলা-গ্রেপ্তারের মতো বক্তব্য দেওয়ার পর ফের আলোচনায় এসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে এবার তার আরেকটি বক্তব্য ছড়িয়ে পড়েছে, যা নিয়েও নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে শাহজাহান চৌধুরীকে বলতে শোনা যায়, “আল্লাহর ওয়াস্তে রাজনৈতিক বাড়াবাড়ি করবেন না। আমার নাম শাহজাহান চৌধুরী। শুনতেছি, অনেকে আমাকে নিয়ে উল্টাপাল্টা বলতেছে।”
এ সময় হুঁশিয়ারিসূচক ভঙ্গিতে তিনি বলেন, “খবরদার, খবরদার—আমি শাহজাহান চৌধুরী। আমাকে যারা না চিনে, তারা এখনও মাটির নিচে বসবাস করে। আমি চোখ তুলে দেখতেছি, আমার জন্য আল্লাহ আছেন। আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমার জন্য সূর্য ঠেকিয়ে রাখবেন। আল্লাহ তায়ালা আমাকে এই মর্যাদা দিয়েছেন।”
এর আগে গত শনিবার (২২ নভেম্বর) চট্টগ্রামে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের এক সমাবেশে তিনি প্রশাসনকে নিজেদের নিয়ন্ত্রণে আনার বিষয়ে মন্তব্য করেন। ওই বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।
এ ঘটনার পর গত মঙ্গলবার (২৫ নভেম্বর) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতৃত্ব। নোটিশে সাত দিনের মধ্যে বক্তব্যের ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করছেন শাহজাহান চৌধুরী। ধারাবাহিক বক্তব্যের কারণে তার ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।
অনুরূপ সংবাদ
সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে মেনে নেওয়া হবে না: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ঢাবির সদ্য পদত্যাগী সহকারী প্রক্টর মোনামি
হঠাৎ ফেনীর আলোচিত ইমামকে নিয়ে এমপি ডা. মাহমুদা মিতুর পোস্ট
বিএনপি নেতার বাড়িতে ডিবির হানা: টেবিলের নিচ থেকে ইয়াবা উদ্ধার
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে