সরকার গঠন করলে ব্যাংক ও বীমা খাতে বড় সংস্কার করবে বিএনপি: আমীর খসরু
বিএনপি ক্ষমতায় এলে দেশের ব্যাংক ও বীমা খাতে বড় ধরনের কাঠামোগত সংস্কার আনা হবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করে দলীয়করণ মুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি।
বুধবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পপুলার লাইফ ইনস্যুরেন্সের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বর্তমান আর্থিক খাতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে অনেক বীমা কোম্পানি গ্রাহকদের পাওনা অর্থ পরিশোধ করতে ব্যর্থ হচ্ছে। তাঁর দাবি, এমন অন্তত ২০টি প্রতিষ্ঠান রয়েছে, যারা অনিয়ম ও লুটপাটে জড়িয়ে পড়েছে।
তিনি বলেন, “যেসব প্রতিষ্ঠান সাধারণ মানুষের অর্থ নিয়ে অনিয়ম করেছে, তাদের দায়বদ্ধতার আওতায় আনা হবে। ক্ষমতায় গেলে বিএনপি এসব অনিয়ম কোনোভাবেই চলতে দেবে না।”
বিএনপির এই নেতা অভিযোগ করেন, বিগত সময়ে রাজনৈতিক বিবেচনায় অনেক ব্যাংক ও বীমা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, যা দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। এসব প্রতিষ্ঠানের কার্যকর তদারকির অভাবের কারণে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আশা প্রকাশ করেন, একটি নির্বাচিত ও জবাবদিহিমূলক সরকার দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে নিয়ন্ত্রণে এনে জনগণের আস্থা পুনরুদ্ধার করবে।
অনুরূপ সংবাদ
সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে মেনে নেওয়া হবে না: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ঢাবির সদ্য পদত্যাগী সহকারী প্রক্টর মোনামি
হঠাৎ ফেনীর আলোচিত ইমামকে নিয়ে এমপি ডা. মাহমুদা মিতুর পোস্ট
বিএনপি নেতার বাড়িতে ডিবির হানা: টেবিলের নিচ থেকে ইয়াবা উদ্ধার
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে