প্রশাসন দখলের বক্তব্যের জেরে নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠালো জামায়াত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাষ্ট্রীয় প্রশাসন “দখল” করার বক্তব্য দেওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ আসনের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর কাছে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
সোমবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত নোটিশে তাকে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
এর আগে গত শনিবার চট্টগ্রাম নগরের জিইসি কনভেনশন হলে এক অনুষ্ঠানে শাহজাহান চৌধুরী বলেন, নির্বাচনী এলাকায় প্রশাসনের সদস্যদের দলীয় নিয়ন্ত্রণে আনার কথা। তার এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের বক্তব্য দল সমর্থন করে না। নোটিশে উল্লেখ করা হয়, রাষ্ট্রীয় প্রশাসনের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের পরিপন্থী এ বক্তব্য দায়িত্বশীল রাজনৈতিক আচরণের সঙ্গে সাংঘর্ষিক।
দলটি আরও জানায়, অতীতেও শাহজাহান চৌধুরীর বক্তব্য নিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছিল। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হয় এবং জামায়াতের আমিরও সরাসরি তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তবুও আচরণে পরিবর্তন না আসায় এবার আনুষ্ঠানিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো।
নোটিশে আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে দলীয় বিধিবিধান অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
অনুরূপ সংবাদ
সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে মেনে নেওয়া হবে না: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ঢাবির সদ্য পদত্যাগী সহকারী প্রক্টর মোনামি
হঠাৎ ফেনীর আলোচিত ইমামকে নিয়ে এমপি ডা. মাহমুদা মিতুর পোস্ট
বিএনপি নেতার বাড়িতে ডিবির হানা: টেবিলের নিচ থেকে ইয়াবা উদ্ধার
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে