ছাত্রশিবিরের সকল কার্যক্রমের ৫-১০% রাজনীতি বাকি ৯০% কাজই হচ্ছে ব্যক্তি গঠন : জাহিদুল ইসলাম
ছাত্রশিবিরের সকল কার্যক্রমের ৫-১০% রাজনীতি বাকি ৯০% কাজই হচ্ছে ব্যক্তি গঠন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
আজ রবিবার (১০ আগস্ট) নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি বলেন , ছাত্রশিবিরের সকল কার্যক্রমের সর্বোচ্চ ৫-১০% প্রচলিত ধারার রাজনীতির সাথে মিল আছে। বাকি ৯০% কাজই হচ্ছে ব্যক্তি গঠন। এই পলিসি একজন শিক্ষার্থীকে একাডেমিক যোগ্যতার পাশাপাশি দক্ষতা (হার্ড ও সফট স্কিল) এবং নৈতিক মান অর্জনে সহায়তা করে।
আমাদের কনসেপ্ট হলো ছাত্রশিবির মানে শুধুমাত্র ভালো ছাত্র হবে না। পাশাপাশি পরিবার, আত্মীয়, প্রতিবেশী, বন্ধু, সমাজ ও নিজ কমিউনিটিতে ভালো মানুষ হিসেবে নিজেকে প্রমান করবে।
কেউ যদি মানুষ তৈরির এই প্রজেক্টকে রাজনৈতিক সংজ্ঞায়ন করে, তবে হ্যাঁ, এটাই আমাদের রাজনীতি।
অনুরূপ সংবাদ
১৬ মিনিট আগে
মিরপুরে হাসপাতালে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন ছিল কি না তদন্ত দাবি তুলির
১৭ মিনিট আগে
জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: ইশরাক
২০ মিনিট আগে
ইউপি নির্বাচনের দলীয় ফরম সংগ্রহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
২২ মিনিট আগে
জাসদ কার্যালয়ে বৈঠক, আওয়ামী লীগ নেতাকর্মী সন্দেহে আটক ২৬০
৪
৬
৮