আওয়ামী লীগ একটা গাড়ি পোড়ালে ওদের ১০ বাড়ি পুড়িয়ে দেব’: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের হুঁশিয়ারি
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর পৌর শহরের কালীখলা মহল্লার গৌরীপুর বাজার কালীমন্দির প্রাঙ্গণে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে এক মতবিনিময় সভায় সন্ত্রাসী ও বিশৃঙ্খলাকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন। তিনি বলেন, সন্ত্রাসকে যারা আশ্রয় দেবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আর মার খেয়ে যাওয়া হবে না; পাশাপাশি পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আওয়ামী লীগ একটা গাড়ি পোড়ালে ওদের ১০ বাড়ি পুড়িয়ে দেব।’
তবে প্রতিমন্ত্রী একই সঙ্গে দাবি করেন, তারা শান্তি ও প্রচলিত আইনের পক্ষে এবং বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাৎক্ষণিক প্রতিঘাত না করে প্রশাসনকে শক্ত অবস্থানে থাকার ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
অনুরূপ সংবাদ
১৬ ঘন্টা আগে
‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি ও সংঘর্ষে অন্তত আটজন আহত
১৬ ঘন্টা আগে
পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়, বরং জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্ন; সংকট সমাধানে সামরিক পদক্ষেপের পাশাপাশি পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করার আহ্বান
১৬ ঘন্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব দর্শন দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দর্শন বিভাগ শাখার সাধারণ সম্পাদক শাকিল খানকে আটকের পর মারধর করে পুলিশে সোপর্দ করল ছাত্রদল
১৬ ঘন্টা আগে