আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি বা হুলিয়া জাতীয় পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ রবিবার (১৭ মে) সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার এই আদেশ দেন। মামলার বাদী ও সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার পটভূমি ও ধারাবাহিক অনুপস্থিতি
মামলার বিবরণী থেকে জানা যায়, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করার অভিযোগে গত ২ এপ্রিল মুফতি আমির হামজার বিরুদ্ধে মানহানির এই মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্নেল।
আরও পড়ুন : বিএনপি নিজেদের নির্বাচনি ইশতেহারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: জামায়াত আমির
মামলা দায়েরের পর ওই দিনই আদালত আমির হামজার বিরুদ্ধে সমন জারি করে গত ২১ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। তবে নির্ধারিত তারিখে তিনি আদালতে উপস্থিত না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
পরবর্তীতে আজ রবিবার (১৭ মে) আমির হামজার পুনরায় আদালতে হাজির হওয়ার দিন ধার্য ছিল। কিন্তু এদিনও তিনি আদালতে অনুপস্থিত থাকেন। আসামির এমন ধারাবাহিক অনুপস্থিতির কারণে আদালত অবমাননা ও আইনি প্রক্রিয়া সমুন্নত রাখতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার বিজ্ঞপ্তি জাতীয় পত্রিকায় প্রকাশের এই আদেশ দেন আদালত।
বাদী পক্ষের আইনজীবী জানান, আইনি প্রক্রিয়া অনুযায়ী পত্রিকায় এই হুলিয়া বা বিজ্ঞপ্তি প্রকাশের পরও যদি আসামি আদালতে হাজির না হন, তবে আইনানুযায়ী তাঁর অনুপস্থিতিতেই (পলাতক দেখিয়ে) মামলার পরবর্তী বিচারিক পদক্ষেপ গ্রহণ করা হবে।
অনুরূপ সংবাদ
সরকারি জমি ১৫ বছরের জন্য লিজ দিয়ে সৌর বিদ্যুৎ বাড়ানোর পরিকল্পনা: আশিক চৌধুরী
কারিনার মৃত্যুতে যারা উল্লাস করছে তাদের বিচার বাংলার মাটিতেই হবে: নাহিদ ইসলাম
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে ঢাকাকে ১৮ বছর পিছিয়ে দিয়েছে: আবদুস সালাম
সামান্য বৃষ্টিতে ভিজলেই সর্দি-জ্বর?
১০ ঘন্টা আগে
দুই দিনের সফরে ঢাকায় কাতারের শ্রমমন্ত্রী
১৪ ঘন্টা আগে
রেকর্ড দামের পর এবার কমল স্বর্ণের দাম
২২ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
২ দিন আগে