প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (১৬ মে) এক দিনের রাষ্ট্রীয় ও রাজনৈতিক সফরে চাঁদপুর যাচ্ছেন। সফরকালে তিনি দুটি গুরুত্বপূর্ণ খালের পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, পথসভা এবং চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
আজ শুক্রবার (১৫ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে তার এই সফরের বিস্তারিত সময়সূচি ও কর্মসূচি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের বিস্তারিত সূচি:
-
সকাল ০৮:৩০ টা: রাজধানী ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।
-
বেলা ১১:৩০ টা: চাঁদপুর যাওয়ার পথে কুমিল্লার বরুড়ার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত একটি বিশাল পথসভায় অংশ নেবেন এবং বক্তব্য রাখবেন।
-
দুপুর ১২:৩০ টা: চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
-
দুপুর ০১:৪৫ টা: চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন ‘বিশ্ব খাল’ পুনঃখনন অনুষ্ঠানে যোগ দিয়ে এর শুভ উদ্বোধন করবেন।
-
দুপুর ০২:৩০ টা: চাঁদপুর সার্কিট হাউসে পৌঁছাবেন এবং সেখানে মধ্যাহ্নভোজ ও সংক্ষিপ্ত বিরতি নেবেন।
-
বিকেল ০৩:৩০ টা: চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত সরকারের বিশেষ সামাজিক নিরাপত্তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন এবং সাধারণ মানুষের হাতে কার্ড তুলে দেবেন।
-
বিকেল ০৫:০০ টা: চাঁদপুর ক্লাবে আয়োজিত জেলা বিএনপির বিশেষ সাংগঠনিক সভায় অংশ নিয়ে স্থানীয় নেতাকর্মীদের দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন।
-
সন্ধ্যা ০৬:৩০ টা: চাঁদপুর সফর শেষ করে সড়কপথে পুনরায় ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন প্রধানমন্ত্রী।
কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে খোর্দ্দ খাল ও বিশ্ব খাল পুনঃখনন প্রকল্প দুটি চাঁদপুরের স্থানীয় অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া, ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার সরকারি অঙ্গীকারের প্রতিফলন ঘটবে এই সফরে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে চাঁদপুর ও কুমিল্লার বরুড়া এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং স্থানীয় প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।
কাল চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
৮ ঘন্টা আগে
হঠাৎ কেন নেতাকর্মীদের সতর্ক করলেন জামায়াতের আমীর
৮ ঘন্টা আগে
সীমান্তে লাশ মাড়িয়ে বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল
১৫ ঘন্টা আগে
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
১৫ ঘন্টা আগে
হঠাৎ কেন নেতাকর্মীদের সতর্ক করলেন জামায়াতের আমীর
৮ ঘন্টা আগে
জেনে নিন কেন ঘুমের মধ্যে শরীর কেঁপে ওঠে
২ দিন আগে
সীমান্তে লাশ মাড়িয়ে বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল
১৫ ঘন্টা আগে