মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসকে হাসপাতালে দেখতে গিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাইদী। বৃহস্পতিবার (১৪ মে) হাসপাতালের শয্যাপাশে কিছু সময় কাটানোর পর তিনি জানান, মির্জা আব্বাসের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল এবং তিনি সুস্থতার পথে রয়েছেন।
মালয়েশিয়ার মিনিস্ট্রি অব ট্যুরিজম, আর্টস অ্যান্ড কালচার এবং ইসলামিক ট্যুরিজম সেন্টারের বিশেষ আমন্ত্রণে বর্তমানে পাঁচ দিনের সফরে মালয়েশিয়ায় অবস্থান করছেন মাসুদ সাইদী। বুধবার রাতে সেখানে পৌঁছানোর পর সফরের প্রথম কর্মসূচির পরেই তিনি হাসপাতালে গিয়ে বর্ষীয়ান এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানকার একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার পরিবার সূত্রে জানা গেছে, নির্দিষ্ট কিছু শারীরিক জটিলতার কারণে তাকে দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্য দিয়ে যেতে হচ্ছে।
সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দেন মাসুদ সাইদী। সেখানে তিনি মির্জা আব্বাসের সঙ্গে তাদের দীর্ঘদিনের গভীর পারিবারিক সম্পর্কের কথা উল্লেখ করে লেখেন, মির্জা আব্বাস কেবল একজন জাতীয় নেতা নন, বরং তাদের পরিবারের একজন ঘনিষ্ঠ আত্মীয়।
পোস্টে তিনি আরও লেখেন, "আল্লাহর অশেষ মেহেরবানিতে তিনি আগের চেয়ে ভালো আছেন।" এসময় তিনি মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য এবং নেক হায়াত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
রাজনৈতিক অঙ্গনে এই দুই পরিবারের সখ্যতা দীর্ঘদিনের। মির্জা আব্বাসের অসুস্থতার খবরে দলের নেতাকর্মীদের মধ্যে উৎকণ্ঠা থাকলেও মাসুদ সাইদীর এই বার্তাটি কিছুটা স্বস্তি নিয়ে এসেছে।
অনুরূপ সংবাদ
সীমান্তে লাশ মাড়িয়ে বন্ধুত্ব হতে পারে না: আসিফ নজরুল
গণভোট নিয়ে কী বলছেন সাবেক উপদেষ্টারা? 'বিএনপির অবস্থান আগে জানলে চিত্র ভিন্ন হতো'
৯ জেলায় নতুন এডিসি: ২০ মে’র মধ্যে যোগদানের নির্দেশ
দুর্নীতি ও মাদকের প্রশ্নে কোনো ছাড় নয়, এমনকি আপন ভাইকেও না: ডেপুটি স্পিকার
হামের সংকট নিয়ে যা জানালেন তাসনিম জারা
৩ ঘন্টা আগে
৯ জেলায় নতুন এডিসি: ২০ মে’র মধ্যে যোগদানের নির্দেশ
১৪ ঘন্টা আগে