হঠাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ড. আসিফ নজরুলের পোস্ট
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছাত্রত্ব নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে চলা বিতর্কের অবসান ঘটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি নিশ্চিত করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন।
গতকাল বুধবার (১৩ মে) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।
আইন বিভাগের শিক্ষার্থী হিসেবে স্মৃতি: ড. আসিফ নজরুল লিখেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন কিনা এ নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তিনি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। তিনি ১৯৮৫-৮৬ ব্যাচে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন, মাস দুয়েক ক্লাসও করেছেন। আইন বিভাগের উপরের ব্যাচের একজন ছাত্র হিসেবে তখনি বিষয়টা জানতাম আমি।”
পরিচিত সহপাঠীদের নাম: ড. আসিফ নজরুল তার পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমানের বেশ কয়েকজন পরিচিত সহপাঠীর নাম উল্লেখ করেছেন। তিনি জানান, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী, বর্তমান উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং আপিল বিভাগের বর্তমান বিচারপতি ফারাহ মাহবুব তারেক রহমানের একই ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
পড়াশোনা বন্ধ হওয়ার কারণ: তৎকালীন রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে আসিফ নজরুল লিখেছেন, ওই সময় দেশে এরশাদের শাসন আমল চলছিল। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে এরশাদের সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। সেই প্রেক্ষাপটে সম্ভবত ‘নিরাপত্তা ঝুঁকির’ কারণে তারেক রহমানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা বেশিদিন চালিয়ে নেওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তারেক রহমানের উচ্চশিক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব নিয়ে নানা মহলে অস্পষ্টতা ও ভিন্নমত ছিল। ড. আসিফ নজরুলের এই স্পষ্ট বক্তব্যের পর সেই বিতর্কের অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অনুরূপ সংবাদ
জেনে নিন কেন ঘুমের মধ্যে শরীর কেঁপে ওঠে
১৪ ঘন্টা আগে
মিয়া গোলাম পরওয়ারের পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন
১৫ ঘন্টা আগে
হাসি ও কান্না: ইসলামের দৃষ্টিতে মুমিনের জীবনদর্শন
১৫ ঘন্টা আগে