প্রধানমন্ত্রীর তিন মূল মন্ত্রে এগিয়ে যাচ্ছে শিক্ষা খাত: শিক্ষামন্ত্রী মিলন
দেশের শিক্ষা খাতকে বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে এবং সেশনজট নিরসনে কঠোর পদক্ষেপ নিচ্ছে সরকার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, এসএসসি পরীক্ষা যাতে ১০ বছরের মধ্যে সম্পন্ন হয় এবং এর জন্য একদিনও বাড়তি সময় না লাগে, সেই লক্ষ্য নিয়ে পরিকল্পনা করা হয়েছে।
আজ বুধবার সকালে রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষায় নতুন লক্ষ্যমাত্রা: শিক্ষামন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রীর তিনটি মূল মন্ত্র হলো—শিক্ষা, শিক্ষা এবং শিক্ষা। এই দর্শনকে ধারণ করেই দেশের শিক্ষা খাত এগিয়ে যাচ্ছে। আমাদের অন্যতম প্রধান লক্ষ্য হলো বিশ্বমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা এবং উৎপাদনশীল মানবসম্পদ তৈরি করা। কেবল তাত্ত্বিক শিক্ষা নয়, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার।”
সেশনজট প্রসঙ্গে মন্ত্রী জানান, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই সেশনজটের কবলে না পড়ে, সে বিষয়ে সরকার বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে। তিনি বলেন, “এসএসসি শেষ করতে যেন ১০ বছরের বেশি সময় না লাগে, তা নিয়ে আজই একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।”
নবায়নযোগ্য জ্বালানি ও নতুন চুক্তি: শিক্ষা প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির প্রসারে সরকারের গুরুত্বারোপের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শিক্ষার পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে।
অনুষ্ঠানে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও ওমেরা রিনিউয়েবল এনার্জি লিমিটেডের মধ্যে ৬০০ কিলোওয়াট পিক সম্পন্ন ‘অন-গ্রিড ওপেক্স মডেল সোলার সিস্টেম’ প্রকল্পের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এই প্রকল্পের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে কলেজের ঊর্ধ্বতন শিক্ষকবৃন্দ, ওমেরা রিনিউয়েবল এনার্জির প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
১৯ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২১ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২১ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
১৯ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
২ ঘন্টা আগে