আল্লাহর ইচ্ছায় সব ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে, আমি এখন আপনাদের মন্ত্রী: কায়কোবাদ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবজ্জীবন সাজা দিলেও আল্লাহর ইচ্ছায় এবং জনগণের সমর্থনে আজ তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শুক্রবার (৮ মে) কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা থানার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়ায় ‘মসজিদুল কু’বা’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ষড়যন্ত্র ও রাজনৈতিক কারাজীবন প্রসঙ্গ
সাবেক সরকারের আমলে নিজের ওপর চলা মামলা ও সাজার বিষয়ে স্মৃতিচারণ করে ধর্মমন্ত্রী বলেন, “হাসিনা আমাকে যাবজ্জীবন সাজা দিছে, আর আমার আল্লাহ আমাকে মন্ত্রী বানাইছে। গত এক যুগে আপনারা কি চিন্তা করেছিলেন আমি আবার দেশে আসতে পারব? নির্বাচন করে এমপি-মন্ত্রী হব?” তিনি আরও যোগ করেন, “আমাকে যাতে নির্বাচন করতে না দেওয়া হয় সেজন্য নানা ষড়যন্ত্র ও মামলা দেওয়া হয়েছিল। কিন্তু আল্লাহ সব ষড়যন্ত্র শেষ করে দিয়ে আপনাদের ভোটে আমাকে এমপি বানিয়েছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের মাধ্যমে মন্ত্রী বানিয়েছেন।”
মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি
সামাজিক ব্যাধি নির্মূলে সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে মন্ত্রী বলেন, “মাদক, জুয়া ও চাঁদাবাজি হলো সমাজের প্রধান ব্যাধি। প্রশাসন ইতিমধ্যে মাদকের বিরুদ্ধে জোরালো অভিযান শুরু করেছে এবং অনেককে আটক করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে। অপরাধী যে দল বা মতেরই হোক না কেন, মাদক কারবারী ও চাঁদাবাজদের কোনো রক্ষা নেই।”
দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
মসজিদ উদ্বোধনের আগে সকালে ধর্মমন্ত্রী মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। এছাড়া বিকেলে উপজেলা পরিষদের সামনে ‘৫ বছরে ৫ কোটি বৃক্ষ রোপণ’ কর্মসূচির শুভ উদ্বোধন করেন তিনি।
মালিপাড়ার মসজিদটি সৌদি আরব প্রবাসী মামুন সরকারের নিজস্ব উদ্যোগে নির্মিত হয়েছে। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
বাজেট অধিবেশনের পরেই মন্ত্রিসভার আকার বাড়ছে: আলোচনায় একঝাঁক হেভিওয়েট নেতা
দেশের ক্ষতি হলে আমরা প্রতিরোধ গড়ে তুলব: ডা. শফিকুর রহমান
১৭ বছরের তরুণের ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান
খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পেলেন তামিম ইকবালসহ ১৫ গুণী ব্যক্তিত্ব
হঠাৎ তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাসে তোলপাড়
৩ ঘন্টা আগে
তেলের বাজারে বড় পরিবর্তনের আভাস
২ দিন আগে