লেবানন-ইসরায়েল সরাসরি আলোচনার ঘোষণা, জানালেন ইউসেফ রাগি
স্থায়ী যুদ্ধবিরতি এবং সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল করার লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে লেবানন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইউসেফ রাগি এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) লেবাননের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী রাডোস্লাভ সিকোরস্কি-এর সঙ্গে টেলিফোন আলাপে ইউসেফ রাগি এই সিদ্ধান্তের কথা তুলে ধরেন। আলোচনায় লেবাননের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতিও গুরুত্ব পায়।
এ সময় পোল্যান্ড লেবাননের প্রতি সমর্থন জানিয়ে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত অক্ষুণ্ন রাখার ওপর জোর দেয় এবং কোনো ধরনের ভূখণ্ড দখলের প্রচেষ্টার বিরোধিতা করে।
প্রেক্ষাপটে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান-সংকটকে কেন্দ্র করে গত ২ মার্চ থেকে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। পরবর্তীতে ২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রের ঘোষণায় লেবানন-ইসরায়েলের নাজুক যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানো হলেও এতে হিজবুল্লাহ অংশ নেয়নি।
অন্যদিকে, হিজবুল্লাহ প্রধান ইসরায়েলের সঙ্গে সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, এ ধরনের উদ্যোগ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করতে পারে।
অনুরূপ সংবাদ
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-জার্মান উত্তেজনা, ট্রাম্পের কড়া প্রতিক্রিয়া
জনপ্রিয়তা কমছে ট্রাম্পের, অস্বস্তিতে রিপাবলিকান শিবির
ইরান ইস্যুতে ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা
মোজতবা খামেনিকে নিয়ে উদ্বেগ: সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই কেন?
জঙ্গি ইস্যুতে সরকারের ভেতরে মতবিরোধ
৭ ঘন্টা আগে
ঢাবিতে জুলাই হামলার অভিযুক্ত ছাত্রলীগ কর্মী আটক
১০ ঘন্টা আগে
নিজেকে ঘিরে সমালোচনা নিয়ে জামায়াত আমিরের মন্তব্য
১১ ঘন্টা আগে
ঢাবিতে জুলাই হামলার অভিযুক্ত ছাত্রলীগ কর্মী আটক
১০ ঘন্টা আগে
সারজিসের মূত্রনালীতে পাথর, অস্ত্রোপচারের সিদ্ধান্ত
২১ ঘন্টা আগে