জিয়া পরিবার গণতন্ত্র ও দেশের স্বাধীনতার ধারক: আন্দালিভ রহমান পার্থ
জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে জিয়া পরিবারকে দেশের গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে তিনি বলেন, “জিয়া পরিবার এখন গণতন্ত্র ও দেশের স্বাধীনতার ধারক এবং গণতন্ত্রের কেন্দ্রবিন্দু।”
ইতিহাসের প্রেক্ষাপট টেনে তিনি আরও বলেন, ১৯৪৭, ১৯৫২ ও ১৯৭১—প্রত্যেকটি সময়কালই গুরুত্বপূর্ণ, তবে ১৯৭১ বাংলাদেশের অস্তিত্ব, অর্জন ও গৌরবের প্রতীক। এই সময়ের গুরুত্বের সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা চলে না বলেও মন্তব্য করেন তিনি।
মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে আন্দালিভ রহমান পার্থ বলেন, দেশ স্বাধীন হয়েছে সংঘাতের মধ্য দিয়ে, এবং সেই ইতিহাসের আলোচনায় বিরোধী ভূমিকার বিষয়টিও উঠে আসবে। তিনি বলেন, “হাওয়ার সঙ্গে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়নি, রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করেই স্বাধীনতা এসেছে।”
এ সময় তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও মন্তব্য করেন। তার অভিযোগ, বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সময় পরিকল্পিতভাবে সংকট তৈরি করে দুর্নীতি করা হয়েছে। তিনি বলেন, ওই সময়ে আমলাতন্ত্রসহ রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও ঘুষের মাধ্যমে চাকরি দেওয়া হয়েছে।
অনুরূপ সংবাদ
সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগে যুবশক্তির বিক্ষোভ
জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের মানদণ্ড স্পষ্ট করার দাবি নাহিদ ইসলামের