Wednesday, 29 April 2026

ব্রেকিং নিউজ:

নিজেকে ঘিরে সমালোচনা নিয়ে জামায়াত আমিরের মন্তব্য

জাতীয় April 29, 2026 05:42 AM ৪৬ দর্শক
নিজেকে ঘিরে সমালোচনা নিয়ে জামায়াত আমিরের মন্তব্য

জাতীয় সংসদে বক্তব্যকে কেন্দ্র করে জিয়া পরিবার নিয়ে মন্তব্যের অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদ অধিবেশনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, “আমি এই ধরনের রেকলেস কথা কারও নামেই বলি না।”

এর আগে ভোলা-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বক্তব্যে অভিযোগ করেন, জামায়াত আমির নাকি জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন।

জবাবে ডা. শফিকুর রহমান সংসদে বলেন, তাকে ঘিরে বিভিন্নভাবে আলোচনা হয়, তবে এ ধরনের অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি পার্থকে উদ্দেশ করে বলেন, “আপনি কোথায়, কখন, কীভাবে আমি এ কথা বলেছি—তা পরিষ্কার করতে হবে।”

তিনি আরও বলেন, এমনকি শেখ হাসিনা-এর পরিবারের নামেও তিনি এ ধরনের মন্তব্য করেন না। কারও ব্যক্তিগত বক্তব্য নিজের নামে প্রচার না করার আহ্বান জানান তিনি।

বক্তব্যের শেষাংশে তিনি সংসদে গঠনমূলক আলোচনার ওপর গুরুত্বারোপ করেন এবং বিতর্কে শালীনতা বজায় রাখার আহ্বান জানান।

অনুরূপ সংবাদ