দক্ষিণ সুদান-ইন্দোনেশিয়ায় দুর্ঘটনায় বহু হতাহত -- জামায়াতের গভীর শোক
দক্ষিণ সুদান ও ইন্দোনেশিয়ায় পৃথক দুটি ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ শোক প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, জুবা শহরের উপকণ্ঠে একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জন আরোহী নিহত হন। একই সময়ে জাকার্তা-এর নিকটবর্তী বেকাসি তিমুর এলাকায় দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং ৮৪ জন আহত হয়েছেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, এসব দুর্ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক। নিহতদের পরিবারের শোক অপূরণীয় উল্লেখ করে তিনি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
তিনি আরও বলেন, এই দুই দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোর সরকার ও জনগণের সঙ্গে তারা সমানভাবে শোকাহত। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট দেশগুলো দ্রুত এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।
অনুরূপ সংবাদ
সহকারী শিক্ষক নিয়োগে দলীয়করণের অভিযোগে যুবশক্তির বিক্ষোভ
জাতিসংঘে খলিলুর রহমানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের মানদণ্ড স্পষ্ট করার দাবি নাহিদ ইসলামের