Monday, 20 April 2026

ব্রেকিং নিউজ:

দেশে জ্বালানির কোনো সংকট না থাকলে পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে কেন?

জাতীয় April 19, 2026 06:12 PM ২৭ দর্শক
দেশে জ্বালানির কোনো সংকট না থাকলে পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে কেন?

জাতীয় সংসদে জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি জানতে চান, দেশে জ্বালানির কোনো সংকট না থাকলে পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে কেন।

রোববার (১৯ এপ্রিল) ডেপুটি স্পিকার কায়সার কামাল-এর সভাপতিত্বে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এসব প্রশ্ন উত্থাপন করেন।

রুমিন ফারহানা বলেন, সরকার একদিকে জ্বালানির কোনো ঘাটতি নেই বলে দাবি করছে, অন্যদিকে মাঠপর্যায়ে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে। তার ভাষায়, বিভিন্ন এলাকায় কয়েক কিলোমিটারজুড়ে যানবাহনের লম্বা লাইন দেখা যাচ্ছে এবং চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

তিনি আরও বলেন, জ্বালানির দাম বৃদ্ধির আগে থেকেই এই সংকটের লক্ষণ দেখা গেছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপের অভাব লক্ষ্য করা গেছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারি বিভিন্ন উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, দোকানপাট আগেভাগে বন্ধ রাখা বা অফিস সময় পরিবর্তনের মতো সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, কিন্তু মূল সমস্যার সমাধান হচ্ছে না।

সংসদের মাধ্যমে সরকারের কাছে তিনি জানতে চান, দেশে বর্তমানে কতদিনের জ্বালানি মজুত রয়েছে এবং কেন পাম্পগুলোতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাচ্ছে না।

অনুরূপ সংবাদ