নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত: মিয়া গোলাম পরওয়ার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো আশঙ্কা দেখছে না বাংলাদেশ জামায়াতে ইসলামী—এমন মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (৮ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি ও কার্যক্রম দেখে জামায়াত কোনো ধরনের বিলম্বের আশঙ্কা দেখছে না। তবে নির্বাচন আরও স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছে জামায়াত।
তিনি আরও জানান, সিসি ক্যামেরা স্থাপনের ক্ষেত্রে প্রয়োজন হলে আন্তর্জাতিক দাতা সংস্থা বা উন্নয়ন সহযোগীদের সহায়তা নেওয়ার প্রস্তাবও তারা ইসিকে দিয়েছেন।
ইসির সঙ্গে জামায়াতের বৈঠক
এদিন বেলা সাড়ে ১১টায় নির্বাচন ভবনে সিইসিসহ কমিশনারদের সঙ্গে বৈঠকে বসে জামায়াতের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। উল্লেখ্য, এর আগে গত সপ্তাহে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিরাও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে।
এর আগে সোমবার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেশন অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেন।
ইইউ প্রতিনিধিদের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ
এদিকে, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ব্যক্তি বা দলের স্বার্থে নয়, জনগণের রাজনীতি করে।
ধর্ম নিয়ে রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী হলেও ধর্মকে কখনো রাজনৈতিকভাবে ব্যবহার করে না।
অনুরূপ সংবাদ
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান
দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী, বিভ্রান্তি দূর করতে তারেক রহমানের নির্দেশনা: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরলেন ডা. শফিকুর রহমান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে