ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্থ দূতাবাসে কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আসন্ন নির্বাচনে জামায়াত জনগণের রায়ে নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করা হবে। তিনি বলেন, এমনকি যদি দলটি ২০০ আসনেও জয়ী হয়, তবুও একই নীতিতে জাতীয় সরকার গঠন করা হবে।
নির্বাচন প্রসঙ্গে জামায়াত আমির বলেন, নির্বাচন পেছানো কাম্য নয়। তবে কোনো কারণে যদি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হয়, তাহলে দেশ গভীর রাজনৈতিক সংকটে পড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
ধর্ম ব্যবহারের প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনো ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে না। যারা নির্বাচনের সময় তসবি হাতে ঘোরে, প্রকৃতপক্ষে তারাই ধর্ম নিয়ে ব্যবসা করে বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকালে দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান জামায়াত আমির।
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে