সমস্যা সমাধানের একমাত্র পথ নেতৃত্বের গুণগত পরিবর্তন : গোলাম পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, একটি জাতির মোরালিটি যখন নষ্ট হয়ে যায় তখন সেগুলো জিইয়ে রেখে কাঠামোগত ও মূল পরিবর্তন করা যায় না। তিনি বলেন, সমস্যার সমাধানের একমাত্র পথ রাষ্ট্রের কাঠামোগত এবং নেতৃত্বের গুণগত পরিবর্তন করতে হবে।
গতকাল ৩রা ডিসেম্বর বুধবার সন্ধ্যায় যুক্তরাজ্যের লুটনের একটি কমিউনিটি হলে ‘প্রবাসী ভয়েস লুটন’ এর আয়োজনে এক বিশাল সুধী সমাবেশে অনুষ্ঠিত হয়। প্রবাসী ভয়েস লুটন এর সভাপতি জনাব শরীফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, দেশের নেতৃত্বের নৈতিকমান উন্নত হলে, দেশ দুর্নীতিমুক্ত হলে বিমানবন্দরে প্রবাসী হয়রানিসহ সকল সমস্যার অটোমেটিক সমাধান হবে।
তিনি বলেন, পতিত ফ্যাসিবাদ রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানের কাঠামো তছনছ করে দিয়ে গেছে। দেশ প্রেমিক ইসলামিক সরকার প্রতিষ্ঠিত হলে প্রবাসীদের দাবি পেশ করতে হবে না। আমরা এগুলো পূরণ করার সব ধরনের উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ।
জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, প্রবাসীদের ভোটাধিকার আদায়ে জামায়াত সর্বত্র সর্বোচ্চ ভূমিকা রেখেছে।
তিনি বলেন, দীর্ঘ ফ্যাসিবাদি শাসনামলে জামায়াতকে বহু নির্যাতন সইতে হয়েছে। দীর্ঘ দিন জামায়াতের কেন্দ্রীয় অফিস-সহ জেলা/উপজেলার সকল অফিস বন্ধ করে দেওয়া হয়েছিল। জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। সবশষে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্ত চব্বিশের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজ বাংলাদেশের আকাশে নতুন সূর্য উদিত হয়েছে। এটি কেবলই ছিল আল্লাহর করুনা আর সাহায্য।
তিনি বলেন, আল্লাহর সন্তষ্টি অর্জন ছাড়া আখেরাতের সফলতা সম্ভব নয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার মাধ্যমেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই।
সাবেক এমপি গোলাম পরওয়ার বলেন, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে দেশ, জাতি ও সত্যের পক্ষে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রবাসীসহ সবাইকে যার যার অবস্থান থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহবান জানান তিনি ।
মাওলানা হাফেজ শাহীদ আহমদ ও আরাফাত মিজানের যৌথ পরিচালনায় সমাবেশের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা সিদ্দিকুর রহমান। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউরোপীয় মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।
এতে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন হকওয়েলরিং মসজিদের ইমাম ও সাবেক ছাত্রনেতা মাওলানা ফখরুল ইসলাম, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও সাবেক ছাত্রনেতা সৈয়দ তোফায়েল আহমেদ, সাবেক ছাত্রনেতা আব্দুল করীম জলিল, সাবেক শিক্ষক আশরাফ উদ্দিন, আবু আহমদ সিদ্দিক, মাওলানা মুজিব মাহমুদ, মাওলানা তাসনিম মজুমদার, ফজলুর রহমান, সাবেক ছাত্রনেতা ফখরুল আলম সেলিম, নাসিম এলাহী তুহিন প্রমুখ।
অনুষ্ঠানে লুটন কালচারাল গ্রুপ বিভিন্ন নাশিদ ও নির্বাচনী গান পরিবেশন করে সমাবেশে অংশগ্রহণকারীদের মাতিয়ে রাখেন।
অনুরূপ সংবাদ
১
৪
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
৫
৭
৮
৯
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
১
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
৩
৪
৫
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
৭
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
৮
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
৯