ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা, বাংলাদেশ নিজের পররাষ্ট্রনীতি নিজেই ঠিক করবে: রুহুল কবির রিজভী
ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত প্রশ্রয় ও নিরাপত্তার জায়গা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে রামেক শাখা ছাত্রদল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এক আলোচনা সভায় তিনি বলেন, আওয়ামী লীগের নেতারা যে স্বাধীনতার চেতনার কথা বলেন, তা মূলত তাঁদের ব্যাংক ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের স্বাধীনতা ছিল এবং দিল্লির কাছে মাথা নত করে স্বাধীনতার চেতনা বজায় রাখা যায় না।
শেখ হাসিনার পূর্ববর্তী একটি বক্তব্যের সূত্র ধরে রিজভী প্রশ্ন তোলেন, দেশের জনগণকে অন্ধকারে রেখে তিনি ভারতকে এমন কী দিয়েছেন, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। তিনি দৃঢ়ভাবে উল্লেখ করেন যে, বাংলাদেশ এখন আর অন্য কারও নির্দেশে চলবে না, বরং নিজেরাই নিজেদের অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে; পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়ে দেশ এগিয়ে যাবে।
অনুরূপ সংবাদ
৪ ঘন্টা আগে
দক্ষিণ গফরগাঁওয়ের চাঁদা না পেয়ে বিএনপি নেতার নেতৃত্বে হামলার অভিযোগ
১৩ ঘন্টা আগে
কারও নাতি-পুতিকে ব্যবসা দেওয়ার জন্য জনগণ আমাদের ভোট দেয়নি: জাতীয় সংসদে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ
১ দিন আগে
গুম-খুনের রাজনীতিতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন জনগণ মেনে নেবে না: রুহুল কবির রিজভী
১ দিন আগে
শেখ হাসিনার দেশে ফেরা ও পাসপোর্ট ইস্যুতে সরকারের মন্ত্রী-উপদেষ্টাদের বক্তব্যে কোনো মিল নেই: সংসদে রুমিন ফারহানা
২
৩
৪
৫
৬
৭
৯
৮