চট্টগ্রামের খাতুনগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে বিএনপি নেতা শামসুল আলমের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর, স্থানীয়দের সহায়তায় দুই নেতা আটক
চট্টগ্রাম নগরের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠান ‘এমইবি গ্রুপ অব কোম্পানিজ’ (ইলিয়াস ব্রাদার্স)-এ হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে ‘জয় বাংলা’ স্লোগান ও লাঠিসোঁটা নিয়ে একদল কর্মী প্রতিষ্ঠানটির কার্যালয়ে ঢুকে কাচের দরজা ও আসবাবপত্র ভাঙচুর করলে স্থানীয় ব্যবসায়ী ও লোকজন ধাওয়া দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য তানজিল ইসলাম এবং নগর ছাত্রলীগের সদস্য অনিক দত্তকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ জনতার হাত থেকে আটক দুই নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের ও জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
অনুরূপ সংবাদ
১৩ ঘন্টা আগে
টুঙ্গিপাড়া থানায় আগুনের পর "জয় বাংলা" স্লোগান দিয়ে বিএনপির এমপি এস এম জিলানীর বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা ও অগ্নিসংযোগ
১৩ ঘন্টা আগে
মাইকে ঘোষণা দিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, পুলিশের কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ
১৩ ঘন্টা আগে
গাজীপুরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পুরোনো টিনশেড বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ
১৩ ঘন্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক নেতাদের সঙ্গে যোগাযোগ ও গোপন তথ্য পাচারের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার মো. জাহাংগীর আলম সাময়িক বরখাস্ত
২
৩
৪
৫
৬
৭
৯
৮