এই নির্বাচনকে মাগুরার নির্বাচনে রূপান্তর করবেন না: গোলাম পরওয়ার
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ১৯৯৪ সালের মাগুরার আলোচিত উপনির্বাচনের মতো বিতর্কিত ও একপেশে না করতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ঠাকুরগাঁও উপনির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে স্থানীয় প্রশাসন, বিশেষ করে সদর উপজেলার ইউএনও এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নগ্ন হস্তক্ষেপ করছেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের হুমকি এবং জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালানোর সুনির্দিষ্ট ৯টি অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারকে লিখিতভাবে জানানো হয়েছে। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে অবিলম্বে ওই এলাকার ইউএনওকে প্রত্যাহার এবং ভোটকেন্দ্রে সেনাবাহিনী মোতায়েনের জোরালো দাবি জানান তিনি।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
‘এমপি নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলার তীব্র নিন্দা ও কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের’
১ ঘন্টা আগে
‘কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: জাতীয় সংসদে শফিকুর রহমান’
১৪ ঘন্টা আগে
বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা
১ দিন আগে
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে সংসদে তীব্র সমালোচনা
১
২
৩
৪
৫
৬
৪
৫
৭
৮
৯