জাতীয় নির্বাচনের ভুল ও দুর্বলতা চিহ্নিত, এবার প্রতিবাদ-সামর্থ্য থাকলে প্রতিরোধ: জামায়াত আমির
জাতীয় নির্বাচনে নিজেদের ভুলত্রুটি ও দুর্বলতার দিকগুলো চিহ্নিত করা সম্ভব হয়েছে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, ভবিষ্যতে আর বসে বসে তামাশা দেখা হবে না; যেখানে সামর্থ্য থাকবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতের ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, বিগত জাতীয় নির্বাচনে জনগণের ভোট কেড়ে নেওয়া হলেও তাদের সেই দুর্বলতা কাটিয়ে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে নামতে হবে। দুর্ভুতদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রাচীর গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভুলগুলোর পুনরাবৃত্তি রোধে এবার সর্বশক্তি দিয়ে মাঠে কাজ করতে হবে। সম্মেলনে জামায়াতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক রুকন উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
‘এমপি নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলার তীব্র নিন্দা ও কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের’
১ ঘন্টা আগে
‘কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: জাতীয় সংসদে শফিকুর রহমান’
১৪ ঘন্টা আগে
বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা
১ দিন আগে
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে সংসদে তীব্র সমালোচনা
১
২
৩
৪
৫
৬
৪
৫
৭
৮
৯