ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান বিএনপির ৭০ জন
বিতর্কিত কর্মকাণ্ডের জেরে পদত্যাগকারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে (সংরক্ষিত আসন-২৩) দলীয় মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন বিএনপির ৭০ জন নেত্রী।
শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁরা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, ফরম সংগ্রহকারীদের মধ্যে সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নেত্রী এবং বিভিন্ন জেলা ও মহানগর মহিলা দলের শীর্ষস্থানীয় সংগঠকরা রয়েছেন। বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা ও নানা নির্যাতনের শিকার হওয়ার কথা তুলে ধরে তাঁরা দলের উচ্চপর্যায়ের মূল্যায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন। আগামী ১২ নভেম্বর এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং বিএনপি থেকে একক প্রার্থী চূড়ান্ত করা হবে।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
‘উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছেন প্রতিমন্ত্রী: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’
১ ঘন্টা আগে
‘উপহার নামেও ঘুষ নেওয়া সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক; প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ইশরাক হোসেন’
১৪ ঘন্টা আগে
অপরাধ করে পালিয়ে যাওয়া ব্যক্তিরা কোনোভাবেই ছাড় পেতে পারে না: রুহুল কবির রিজভী
১৪ ঘন্টা আগে
পলাতক স্বৈরাচারীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রুহুল কবির রিজভী
১
২
৩
৪
৫
৬
৪
৫
৭
৮
৯