এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
দেশে বর্তমানে চাঁদাবাজির এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয় বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। নিজ এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না জানিয়ে তিনি প্রয়োজনে রাজপথে নামারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার প্রত্যন্ত পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামের ১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।
সভায় রুমিন ফারহানা বলেন, “বাংলাদেশের এখন এই অবস্থা হইছে যে গরু-মহিষরে ঘাস খাওয়াইতে হইলেও চান্দা দিয়া খাওয়াইতে হয়। চান্দা না দিলে খামারের মাছের খাবারে বিষ মেশানো হয়।” নিজের এলাকায় কোনো স্বজনপ্রীতি বা দলীয় প্রভাবের সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, “আমার কোনো আত্মীয় নাই, যাকে সারের ডিলারশিপ দিতে হবে কিংবা রাস্তার কাজের ঠিকাদারি দিতে হবে। বালুচোর ও মামলাবাজদের নিয়ে আমি রাজনীতি করতে চাই না।” এ সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য ও জনজীবনের নানা সংকটের তীব্র সমালোচনা করেন এই সংসদ সদস্য।
অনুরূপ সংবাদ
১ ঘন্টা আগে
‘উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার অপপ্রয়াস চালাচ্ছেন প্রতিমন্ত্রী: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’
১ ঘন্টা আগে
‘উপহার নামেও ঘুষ নেওয়া সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক; প্রতিমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ইশরাক হোসেন’
১৩ ঘন্টা আগে
অপরাধ করে পালিয়ে যাওয়া ব্যক্তিরা কোনোভাবেই ছাড় পেতে পারে না: রুহুল কবির রিজভী
১৩ ঘন্টা আগে
পলাতক স্বৈরাচারীদের এনআইডি ও পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই: রুহুল কবির রিজভী
১
২
৩
৪
৫
৬
৪
৫
৭
৮
৯