মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির
বর্তমান সরকার বিচার ও শিক্ষা বিভাগে অনিয়ম, দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পথেই হাঁটছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গাজীপুর মহানগর জামায়াতের উদ্যোগে টঙ্গীর শহীদ আবদুল মালেক মিলনায়তনে আয়োজিত ২০২৬ সালের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির অভিযোগ করেন, গণভোটকে অস্বীকার করা এবং জুলাই সনদ বাস্তবায়ন না করার পরিণাম সরকারের জন্য ভয়াবহ হতে পারে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে জনগণের প্রতিনিধি বসানোর পরিবর্তে ক্ষমতাসীন বিএনপি নিজেদের পছন্দমতো লোক বসিয়ে লুটপাটের রাজত্ব কায়েম করছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় সরকারের এমন কর্মকাণ্ড চলতে থাকলে তাদের পরিণতিও ক্ষমতাচ্যুত সরকারের মতো হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
অনুরূপ সংবাদ
২১ ঘন্টা আগে
‘এমপি নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলার তীব্র নিন্দা ও কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের’
২১ ঘন্টা আগে
‘কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: জাতীয় সংসদে শফিকুর রহমান’
১ দিন আগে
বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা
১ দিন আগে
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে সংসদে তীব্র সমালোচনা
১
২
৩
৪
৫
৬
৮
৯
২
৫
৬
৮
৯