নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, লুটে জড়িতদের তালিকা জামায়াতের কাছে আছে: শফিকুর রহমান
নির্বাচনের দিন থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, মারধর এবং দোকানপাট লুটের সঙ্গে জড়িত ব্যক্তিদের সুনির্দিষ্ট তালিকা দলের কাছে রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন বরগুনা জেলার জামায়াতের সাবেক সহকারী সেক্রেটারি শামীম আহসানকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির অভিযোগ করেন, নির্বাচনের পর থেকে দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দ্বারা জামায়াতের নেতাকর্মীরা হামলার শিকার হচ্ছেন এবং অনেকের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হচ্ছে। রাজনীতি হতে হবে যুক্তির ভাষায়, সন্ত্রাসের ভাষায় নয় উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িতদের তালিকা তাদের কাছে রয়েছে এবং বিষয়টি বরগুনার পুলিশ সুপারকে গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানানো হয়েছে।
অনুরূপ সংবাদ
২১ ঘন্টা আগে
‘এমপি নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলার তীব্র নিন্দা ও কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের’
২১ ঘন্টা আগে
‘কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: জাতীয় সংসদে শফিকুর রহমান’
১ দিন আগে
বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা
১ দিন আগে
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে সংসদে তীব্র সমালোচনা
১
২
৩
৪
৫
৬
৮
৯
২
৫
৬
৮
৯