কুমিল্লা মহানগর জামায়াত সেক্রেটারির গাড়ি ভাঙচুরে এবি পার্টির নেতা সামদানী, দল থেকে অব্যাহতি
কুমিল্লায় জামায়াতে ইসলামীর মহানগর কার্যালয় চত্বরে দলটির মহানগর সেক্রেটারির ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমার বাংলাদেশ (এবি) পার্টির কুমিল্লা মহানগরের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সামদানীকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এবি পার্টির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই অব্যাহতির তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গত বুধবার সন্ধ্যায় জামায়াতের কুমিল্লা মহানগর কার্যালয় চত্বরে কমিটি গঠন ও অভ্যন্তরীণ বিরোধের জেরে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে গোলাম মোহাম্মদ সামদানীকে গাড়ি ভাঙচুরে অংশ নিতে দেখা গেছে বলে জামায়াত নেতাদের অভিযোগ। তবে অভিযুক্ত নেতা সামদানী এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন যে, ঘটনার সময় তিনি অসুস্থ বাবাকে নিয়ে হাসপাতালে ছিলেন এবং জামায়াতের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তাঁকে এই ঘটনায় ফাঁসানো হচ্ছে।
অনুরূপ সংবাদ
২১ ঘন্টা আগে
‘এমপি নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলার তীব্র নিন্দা ও কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের’
২১ ঘন্টা আগে
‘কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: জাতীয় সংসদে শফিকুর রহমান’
১ দিন আগে
বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা
১ দিন আগে
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে সংসদে তীব্র সমালোচনা
১
২
৩
৪
৫
৬
৮
৯
২
৫
৬
৮
৯