সাতক্ষীরায় ওয়াহিদুজ্জামানকে হত্যায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতকে জড়ানোর চেষ্টা হচ্ছে: পরওয়ার
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে জড়ানোর অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো ধরনের নিরপেক্ষ তদন্ত ছাড়াই এই অনাকাঙ্ক্ষিত মৃত্যুর সঙ্গে জামায়াতকে জড়ানো সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও অগ্রহণযোগ্য। আইন নিজের হাতে তুলে নেওয়া কিংবা বিচারবহির্ভূতভাবে কাউকে শাস্তি দেওয়ার সংস্কৃতিকে জামায়াত কখনোই সমর্থন করে না উল্লেখ করে তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুরূপ সংবাদ
২১ ঘন্টা আগে
‘এমপি নুসরাতের বাড়িতে পেট্রলবোমা হামলার তীব্র নিন্দা ও কঠোর শাস্তির দাবি জামায়াত আমিরের’
২১ ঘন্টা আগে
‘কোনো দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: জাতীয় সংসদে শফিকুর রহমান’
১ দিন আগে
বিরোধীদলীয় নেতার সঙ্গে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা
১ দিন আগে
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতা নিয়ে সংসদে তীব্র সমালোচনা
১
২
৩
৪
৫
৬
৮
৯
২
৫
৬
৮
৯