বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাওয়ার প্রত্যাশা জহির উদ্দিন স্বপনের
বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয় উল্লেখ করে সরকারের চলমান কর্মকাণ্ডে সংশ্লিষ্ট বিষয়গুলোতে জাতিসংঘকে আরও ঘনিষ্ঠভাবে পাওয়ার প্রত্যাশা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।
উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার কীভাবে বৃহত্তর পরিসরে জনআকাঙ্ক্ষা পূরণে কাজ করতে পারে, সে বিষয়ে বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনার বিষয়টি বৈঠকে গুরুত্ব পায়।
প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়েও আলোচনা
বৈঠকে জুলাই অভ্যুত্থানের পর প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়।
এ সময় বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘ আরও কার্যকরভাবে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান রডরিক।
অনুরূপ সংবাদ
প্রাথমিকে শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের মানদণ্ড স্পষ্ট করার দাবি নাহিদ ইসলামের
কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিলেন জুবাইদা রহমান