সাহস থাকলে ২০০১-২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: নাহিদ ইসলাম
২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারের সময়ে দুর্নীতির যেসব অভিযোগ রয়েছে, সেগুলো তদন্ত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধনের আয়োজন করা হয় মানবাধিকার লঙ্ঘনমূলক আইন, বিরোধী মত দমন ও নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সাত মাস পর দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তাঁর ভাষ্য, সরকারের যদি সাহস থাকে, তাহলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ের দুর্নীতির অভিযোগগুলোও তদন্ত করা উচিত।
মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, দেশে এখনো মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার পুরোপুরি নিশ্চিত হয়নি। তাঁর অভিযোগ, মানবাধিকার সুরক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা সরকার এমন কিছু আইন ও প্রতিষ্ঠান তৈরি করছে, যেগুলো নাগরিক অধিকার হরণের সুযোগ তৈরি করতে পারে।
নাহিদ ইসলাম মিরাজ শেখের নিখোঁজ হওয়ার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি প্রশ্ন করেন, পাঁচ মাস ধরে নিখোঁজ থাকা মিরাজ শেখের কোনো সন্ধান কেন পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তাঁর পরিবারের হয়রানির অভিযোগও করেন তিনি।
এ ছাড়া গাজী সালাহউদ্দিন তানভীর ও গাজীপুরের সিফাতের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তাঁর দাবি, সরকারের সমালোচনা বা কটূক্তির মতো ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন প্রয়োগ করা মতপ্রকাশের স্বাধীনতার ওপর প্রভাব ফেলতে পারে।
গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, মানবাধিকার কমিশন আইন এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী নিয়েও আপত্তি জানান তিনি। গুমের অভিযোগের তদন্তে স্বাধীন ও নিরপেক্ষ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান এনসিপির আহ্বায়ক।
পাশাপাশি পুলিশ সংস্কার, নির্বাচন কমিশন এবং দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। মানববন্ধন থেকে গুমের অভিযোগের নিরপেক্ষ তদন্ত, মানবাধিকার কমিশনের স্বাধীনতা এবং মতপ্রকাশের অধিকার সুরক্ষার দাবি জানানো হয়।
অনুরূপ সংবাদ
বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে নিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী
গুম আইন নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা: নাসীরুদ্দীন পাটওয়ারী
শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা বললেন পর্যটনমন্ত্রী
উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে লংমার্চ সফল করব: গোলাম পরওয়ার
রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার বাসে আগুন
১৫ ঘন্টা আগে
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা, যা বলল ভারত
১৬ ঘন্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠকের অভিযোগ, ২৩ জন আটক
১৬ ঘন্টা আগে
গণভোটের রায় প্রত্যাখ্যানের নজির নেই: গোলাম পরওয়ার
১৬ ঘন্টা আগে
মমতার দলের নতুন নাম, প্রতীকও বদলাল
১৬ ঘন্টা আগে