শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা বললেন পর্যটনমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশে অবস্থানরত অন্যদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা বলেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রতনপুর গ্রামে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।
রাজধানীর শাহবাগে বসবাসকারী অসহায় বৃদ্ধ গোলাপী বেগমের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া উপহারের ঘরের চাবি হস্তান্তর উপলক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে পর্যটনমন্ত্রী বলেন, তিনি যেকোনো সময় দেশে ফিরলে তাঁকে আইনের আওতায় আনা হবে। বাংলাদেশের মানুষের ওপর সংঘটিত মানবতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের বিচার দেশের মাটিতেই হবে বলেও মন্তব্য করেন তিনি।
ভারতের প্রতি আহ্বান জানিয়ে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, শেখ হাসিনাসহ যাঁরা দেশের বাইরে অবস্থান করছেন, তাঁদের দ্রুত বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য অনুরোধ করা হয়েছে।
অনুষ্ঠানে দেশের বর্তমান পরিস্থিতি নিয়েও কথা বলেন পর্যটনমন্ত্রী। তিনি বলেন, রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা দুর্বল এবং বিভিন্ন খাতে সংকট রয়েছে। গ্যাস ও বিদ্যুৎ খাতেও সমস্যা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
এ সময় তিনি বিগত সরকার ও অন্তর্বর্তী সরকারের জ্বালানি খাতের কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও অর্থ ব্যয়ের বিষয়ে বিভিন্ন অভিযোগ তোলেন।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
অনুরূপ সংবাদ
বিদ্যুৎ-জ্বালানি ও শেখ হাসিনাকে নিয়ে ভারত ষড়যন্ত্র করছে: রিজভী
সাহস থাকলে ২০০১-২০০৬ সালের দুর্নীতির তদন্ত করুন: নাহিদ ইসলাম
গুম আইন নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা: নাসীরুদ্দীন পাটওয়ারী
উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সঙ্গে লংমার্চ সফল করব: গোলাম পরওয়ার
রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার বাসে আগুন
১৫ ঘন্টা আগে
শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা, যা বলল ভারত
১৬ ঘন্টা আগে
তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠকের অভিযোগ, ২৩ জন আটক
১৬ ঘন্টা আগে
গণভোটের রায় প্রত্যাখ্যানের নজির নেই: গোলাম পরওয়ার
১৬ ঘন্টা আগে
মমতার দলের নতুন নাম, প্রতীকও বদলাল
১৬ ঘন্টা আগে