সংবিধান ছেড়ে আগে মানুষের নিরাপত্তা দিন, ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাই: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে উদ্দেশ্য করে বলেছেন, “সংবিধানের দোহাই ছেড়ে আগে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন।” স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি তীব্র প্রশ্ন রেখে তিনি বলেন, “দেশে একের পর এক নিষ্পাপ শিশুরা নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, আপনার বিবেক কি জাগ্রত হয় না? আপনার বিবেক কি কাঁদে না?”
আজ বুধবার (২০ মে) রাজধানীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ঢাকা মহানগরী জামায়াত আয়োজিত এক বিশাল প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ষকের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার দাবি
মিয়া গোলাম পরওয়ার দেশে শিশু নির্যাতন ও ধর্ষণের মহামারি ঠেকাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়ে বলেন, “প্রয়োজনে দেশের প্রচলিত আইন সংশোধন করে ধর্ষণের শাস্তি হিসেবে ‘প্রকাশ্যে মৃত্যুদণ্ড’ ঘোষণা করতে হবে। ধর্ষকদের এমন দৃষ্টান্তমূলক বিচার করতে হবে, যেন তা দেখে আর কেউ এমন অপরাধ করার সাহস না পায় এবং সন্তানহারা প্রত্যেক বাবার হৃদয় প্রশান্তি পায়।”
বর্তমান পরিস্থিতিতে গভীর দুঃখ প্রকাশ করে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, “আজ দেশের শত শত শিশুর মৃত্যুর ঘটনা ঘটছে, মা-বোনেরা ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। এই আইনশৃঙ্খলার চরম অবনতিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। আজ দেশের সব অসহায় মায়ের কাছে আমরা ক্ষমাপ্রার্থী, আমরা লজ্জিত যে শিশুদের একটি নিরাপদ সমাজ দিতে পারছি না।” বক্তব্যের একপর্যায়ে তিনি রাজনৈতিক অঙ্গনের সমালোচনা করে দাবি করেন, মেয়েদের সম্মানহানির বিষয়ে যুবদল ও ছাত্রদলকে এক ধরনের নেতিবাচক রাজনৈতিক লালসার শিক্ষা দেওয়া হচ্ছে।
দোষ স্বীকার করে ঘাতক সোহেল রানার জবানবন্দি
এদিকে দেশজুড়ে তীব্র তোলপাড় ও ক্ষোভ সৃষ্টি করা ৭ বছরের শিশু রামিসাকে পাশবিক নির্যাতন ও গলা কেটে হত্যার ঘটনায় আদালতে নিজের দোষ স্বীকার করে চাঞ্চল্যকর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে প্রধান অভিযুক্ত মো. জাকির হোসেন ওরফে সোহেল রানা।
আরও পড়ুন : রামিসা হত্যাকাণ্ডে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
আজ বুধবার বিকেলে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। আদালত সূত্রের খবর, ঘাতক সোহেল রানা স্বেচ্ছায় ও স্বপ্রণোদিত হয়ে জবানবন্দি দিতে সম্মত হওয়ায় ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার এই স্বীকারোক্তি রেকর্ড করেন। জবানবন্দি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এই বর্বরোচিত হত্যাকাণ্ডে স্বামীকে পালিয়ে যেতে সরাসরি সহায়তা করার অভিযোগে গ্রেপ্তার হওয়া সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও আজ আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটকে রাখার আবেদন করা হয়। আদালত শুনানি শেষে স্বপ্নাকেও জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
অনুরূপ সংবাদ
এবার বিচার বিভাগ নিয়ে জামায়াত আমীরের পোস্ট ভাইরাল
বিএনপির লোকাল নেতারা পুলিশের সাথে টাকা ভাগাভাগি ও মামলা বাণিজ্য করছে: রুমিন ফারহানা
হঠাৎ জামায়াত আমীরের আবেগঘন পোস্ট
সীমান্ত হত্যা বন্ধে সরকার ব্যর্থ, সীমান্তবাসীকে সংঘবদ্ধ হওয়ার ডাক নাসীরুদ্দীন পাটওয়ারীর
কন্যাশিশুর মৃত্যু ঘিরে আবেগঘন বার্তা আজহারির
৮ ঘন্টা আগে
রামিসা হত্যাকাণ্ডে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
৮ ঘন্টা আগে
পে স্কেল নিয়ে নিশ্চিত অগ্রগতি, বাস্তবায়নের ইঙ্গিত
১০ ঘন্টা আগে
এবার বিচার বিভাগ নিয়ে জামায়াত আমীরের পোস্ট ভাইরাল
১৪ ঘন্টা আগে
রামিসা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল পুলিশ
১৬ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের আবেগঘন পোস্ট
১৮ ঘন্টা আগে
কর দেওয়া লাগবে না যেসব মোটরসাইকেলে
২০ ঘন্টা আগে
এবার বিচার বিভাগ নিয়ে জামায়াত আমীরের পোস্ট ভাইরাল
১৪ ঘন্টা আগে
রামিসা হত্যাকাণ্ডে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য
৮ ঘন্টা আগে