বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার রচিত পাঁচটি গুরুত্বপূর্ণ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বইগুলো পাঠকদের সামনে আনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। বইগুলোর লেখক মিয়া গোলাম পরওয়ার নিজেও অনুষ্ঠানে উপস্থিত থেকে তার লেখনীর প্রেক্ষাপট তুলে ধরেন।
প্রকাশিত বইসমূহ: প্রচ্ছদ প্রকাশনী থেকে প্রকাশিত বইগুলো হলো: ১. লৌহকপাটের অন্যজীবন ২. মুমিনের জীবনে নিয়ামত ও মুসিবত ৩. কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪. ঈমানের উন্নতি ৫. মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার সালাত ও সবর
উপস্থিত অতিথিবৃন্দ: অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, নারায়ণগঞ্জ মহানগরীর আমির আব্দুল জব্বার এবং হাফেজ রাশেদুল ইসলাম এমপি।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান এমপি, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম এবং প্রচ্ছদ প্রকাশনীর চেয়ারম্যান রাজিফুল হাসান বাপ্পি ও সিইও শাহমুন নাকীব ফারাবি।
বক্তারা বলেন, এই বইগুলো পাঠকদের তাত্ত্বিক ও আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধির পাশাপাশি একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে দিকনির্দেশনা প্রদান করবে। বিশেষ করে লেখকের কারাজীবনের অভিজ্ঞতা ও ইসলামী রাষ্ট্রব্যবস্থার ওপর আলোকপাত করা বইগুলো পাঠকমহলে সমাদৃত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
অনুরূপ সংবাদ
‘ধান মার্কা ক্ষমতায় থাকলেও আসল ধান পানিতে’: সরকারকে এনসিপি-র লাল কার্ডের হুঁশিয়ারি
জননিরাপত্তা ও শিশু মৃত্যুর হার নিয়ে এনসিপি-র উদ্বেগ, সরকারের ব্যর্থতার অভিযোগ
সুপ্রিম কোর্ট বারে ঢাকা বারের পুনরাবৃত্তি হলে মেনে নেওয়া হবে না: এহসানুল মাহবুব জুবায়ের
রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে মুখ খুললেন ঢাবির সদ্য পদত্যাগী সহকারী প্রক্টর মোনামি
জেনে নিন কেন ঘুমের মধ্যে শরীর কেঁপে ওঠে
১৪ ঘন্টা আগে
মিয়া গোলাম পরওয়ারের পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন
১৫ ঘন্টা আগে
হাসি ও কান্না: ইসলামের দৃষ্টিতে মুমিনের জীবনদর্শন
১৫ ঘন্টা আগে