ছাত্রদলের ভেতরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা গোপনে প্রবেশ করে অস্থিরতা তৈরি করছে
ছাত্রদলের ভেতরে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা গোপনে প্রবেশ করে অস্থিরতা তৈরি করছে—এমন অভিযোগ তুলেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ভেতরে ‘গুপ্ত’ভাবে বাংলাদেশ ছাত্রলীগ-এর লোকজন ঢুকে পরিস্থিতি অস্থিতিশীল করছে। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি লেখেন, ছাত্রদলের ভেতরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারলে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। তার দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর ‘নীরবতা’ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
এছাড়া তিনি ইঙ্গিত দেন, সাম্প্রতিক ঘটনাগুলো পরিকল্পিত হতে পারে এবং এর মাধ্যমে বড় কোনো ঘটনা আড়াল করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন।
অনুরূপ সংবাদ
মিরপুরে হাসপাতালে হামলায় জামায়াত-আ.লীগের ইন্ধন ছিল কি না তদন্ত দাবি তুলির
জনগণই বিএনপির শক্তির উৎস, কোনো বাহিনীনির্ভর দল নয়: ইশরাক
ইউপি নির্বাচনের দলীয় ফরম সংগ্রহে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০