নারী মনোনয়ন তালিকায় চমক, জুলাই শহীদের মা থাকছেন জামায়াতের প্রার্থী
আগামীকাল (২১ এপ্রিল) জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যের মনোনীত প্রার্থীরা। রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সকাল ১০টায় এ মনোনয়নপত্র দাখিল করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, এবার জোটের পক্ষ থেকে মোট ১৩ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে। মনোনয়ন জমা দেওয়ার আনুষ্ঠানিকতা শেষে ইসি প্রাঙ্গণেই জোটের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং আয়োজন করা হবে।
মনোনয়নপ্রাপ্তদের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, সহকারী সেক্রেটারি মারজিয়া বেগম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবিকুন নাহার মুন্নি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক মারদিয়া মমতাজ, সদস্য নাজমুন নাহার নীলু, সিলেটের নেত্রী মাহফুজা সিদ্দিকা এবং বগুড়ার নেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা সামাদ।
এছাড়াও তালিকায় আছেন খুলনা মহানগরীর সেক্রেটারি সামসুন নাহার, এনসিপির নারী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র আহ্বায়ক মনিরা শারমিন, সদস্য সচিব মাহমুদা আলম মিতু, জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
জোট সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনে অভিজ্ঞতা, সংগঠনিক ভূমিকা ও সামাজিক সম্পৃক্ততাকে বিবেচনায় রেখেই প্রার্থীদের চূড়ান্ত করা হয়েছে।
কী বললেন রাশেদ খাঁন হাসনাতকে?
১ দিন আগে
সংসদে যাচ্ছেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু
২ দিন আগে
বিএনপির মনোনয়ন পেলেন ‘আওয়ামী লীগ নেত্রী’
৩ ঘন্টা আগে