Monday, 20 April 2026

ব্রেকিং নিউজ:

‘আপ বাংলাদেশ’ ভেঙে এনসিপিতে যোগ, ঘোষণা আজ

রাজনীতি April 19, 2026 01:03 PM ১৪৫ দর্শক
‘আপ বাংলাদেশ’ ভেঙে এনসিপিতে যোগ, ঘোষণা আজ

‘আপ বাংলাদেশ’-এর শীর্ষ নেতারা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে যাচ্ছেন। সংগঠনটির আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত-সহ কেন্দ্রীয় কমিটির প্রায় ৩০ জন সদস্য এই যোগদান প্রক্রিয়ায় অংশ নেবেন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বাংলামটরের রূপায়ণ টাওয়ারে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন।

শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ‘আপ বাংলাদেশ’-এর মুখপাত্র শাহরিন সুলতানা ইরা। তিনি জানান, জুলাই আন্দোলনের লক্ষ্য ও আকাঙ্ক্ষা বাস্তবায়ন এবং বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনসিপির পক্ষ থেকেও একই সময় ও স্থানে পৃথক জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়া হয়েছে। সেখানে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেন-সহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে নতুনভাবে যুক্ত হওয়া নেতাদের রাজনৈতিক অবস্থান, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং জোটগত কৌশল নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অনুরূপ সংবাদ