প্রধানমন্ত্রী তারেক রহমান-কে উদ্দেশ করে শিশির মনিরের খোলা চিঠি
প্রধানমন্ত্রী তারেক রহমান-কে উদ্দেশ করে ‘অপ্রিয় সত্য’ শিরোনামে একটি খোলা চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করেন তিনি। সেখানে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর উদ্দেশে কিছু সমালোচনামূলক পর্যবেক্ষণ তুলে ধরেন এবং “অপ্রিয় সত্য” শোনার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
চিঠিতে শিশির মনির বলেন, ক্ষমতায় থাকার কারণে অনেকেই সরাসরি সমালোচনা করতে সংকোচ বোধ করেন বা এড়িয়ে যান। অতীতে অতিরিক্ত তোষামোদির কারণে অনেক নেতার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তার ভাষায়, সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী ও তার পরিবারকে ঘিরেও একই ধরনের প্রবণতা দেখা যাচ্ছে।
তিনি বিভিন্ন উদাহরণ তুলে ধরে বলেন, সংসদে প্রধানমন্ত্রীকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা দেওয়ার প্রস্তাব, আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে আলাদা করে অভিনন্দন প্রস্তাব, পরিবারের সদস্যদের প্রোটোকল প্রদান কিংবা ঐতিহাসিক ব্যক্তিত্বদের সঙ্গে তুলনা—এসব বিষয় জনমনে প্রশ্ন তৈরি করতে পারে।
তবে সমালোচনার পাশাপাশি প্রধানমন্ত্রীর কিছু ইতিবাচক দিকও উল্লেখ করেন তিনি। সাধারণ জীবনযাপন, প্রোটোকল কম ব্যবহার, নিয়মিত অফিস কার্যক্রমে অংশগ্রহণসহ কিছু আচরণকে তিনি “ব্যতিক্রমী উদাহরণ” হিসেবে তুলে ধরেন।
চিঠিতে তিনি বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ তোষামোদ নয়, বরং কার্যকর কাজ দেখতে চায়। জটিল সমস্যার বাস্তবসম্মত সমাধান দিতে পারলেই জনপ্রিয়তা আসবে, অন্যথায় জনগণ মুখ ফিরিয়ে নেবে—এমন মন্তব্যও করেন তিনি।
পরিবারকেন্দ্রিক নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়ে সতর্ক করে তিনি বলেন, নতুন প্রজন্ম যোগ্যতাকেই প্রাধান্য দেয়। কৃত্রিমভাবে নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের পর সরকার যেসব প্রতিশ্রুতি দিয়েছে, বিশেষ করে গণভোট বাস্তবায়নের বিষয়ে, সেখান থেকে বিচ্যুতি ঘটলে তা সরকারের বিশ্বাসযোগ্যতার ওপর প্রভাব ফেলতে পারে।
চিঠির শেষাংশে শিশির মনির বলেন, একজন নাগরিক হিসেবে দেশের প্রধানমন্ত্রীর কাজকর্ম নিয়ে মতামত দেওয়ার অধিকার সবার রয়েছে। তিনি প্রধানমন্ত্রীর সুস্থতা ও কল্যাণ কামনা করে জনস্বার্থে সঠিক সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানান।
সংসদে যাচ্ছেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু
১১ ঘন্টা আগে
“নীরব দর্শক হব না”—জামায়াত আমিরের জোরালো বার্তা
১৫ ঘন্টা আগে
শেখ হাসিনাকে ঘিরে স্পিকারের বিস্ফোরক মন্তব্য
১৫ ঘন্টা আগে
স্বাস্থ্যসেবায় বৈষম্য কমাতে মাঠে নেমেছে সরকার
১৫ ঘন্টা আগে
গণভোট বাস্তবায়নে মাঠে নামছে ১১ দল, এলো নতুন কর্মসূচি
১ সপ্তাহ আগে
শেখ হাসিনাকে ঘিরে স্পিকারের বিস্ফোরক মন্তব্য
১৫ ঘন্টা আগে
স্বাস্থ্যসেবায় বৈষম্য কমাতে মাঠে নেমেছে সরকার
১৫ ঘন্টা আগে
সংসদে যাচ্ছেন এনসিপি নেত্রী মাহমুদা মিতু
১১ ঘন্টা আগে
“নীরব দর্শক হব না”—জামায়াত আমিরের জোরালো বার্তা
১৫ ঘন্টা আগে