Wednesday, 11 February 2026

ব্রেকিং নিউজ:

তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করল জামায়াতে ইসলামী

জামায়াতে ইসলামী December 12, 2025 05:40 PM ৬২৮ দর্শক
তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করল জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস এবং অন্যান্য জাতীয় উপলক্ষকে সামনে রেখে এ কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

১৪ ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভা

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ ডিসেম্বর (রোববার) ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে বিকেল সাড়ে ৩টা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

১৫ ডিসেম্বর: বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা

পরদিন ১৫ ডিসেম্বর (সোমবার) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে মহান বিজয় দিবস উপলক্ষে আরেকটি আলোচনা সভা হবে।
ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে বিকেল ৩টায় আয়োজন করা অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্য রাখবেন।

১৬ ডিসেম্বর: সোহরাওয়ার্দী উদ্যানে যুব র‌্যালি

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কেন্দ্রীয় যুব বিভাগের উদ্যোগে যুব ম্যারাথন/যুব র‌্যালি অনুষ্ঠিত হবে।
র‌্যালিটি সকাল ৭টায় শুরু হয়ে শাহবাগ, কাঁটাবন, সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।
এই র‌্যালিতে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান নেতৃত্ব দেবেন।

দেশব্যাপী পালনের আহ্বান

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে দেশজুড়ে আলোচনা সভা, র‌্যালি ও দোয়ার মাধ্যমে মহান বিজয় দিবস পালনের জন্য সকল শাখা সংগঠন এবং দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

অনুরূপ সংবাদ