আইন উপদেষ্টার বার্তা: কওমি মাদরাসার ডিগ্রিধারীরা এবার কাজী হতে পারবেন
অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, কওমি মাদরাসার স্বীকৃত ডিগ্রিধারীরাও এখন নিকাহ রেজিস্ট্রার (কাজী) পদে আবেদন করতে পারবেন।
রোববার (৭ ডিসেম্বর) বেলা ১১:৩০ টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি জানান, আগে এই সুযোগ শুধুমাত্র আলিম সনদধারীদের জন্য সীমাবদ্ধ ছিল। আইন মন্ত্রণালয় সম্প্রতি সংশোধিত আইন প্রণয়ন করে এই সুযোগ সম্প্রসারণ করেছে।
ড. আসিফ নজরুল আরও বলেন, এখন কওমি মাদরাসার স্বীকৃত বোর্ড থেকে দাওরায়ে হাদিস সনদধারীরা নিকাহ রেজিস্ট্রার পদে আবেদন করতে পারবেন।
এর আগে, গত ৫ আগস্ট ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন দাওরায়ে হাদিস সনদধারীদের নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স প্রদানে অগ্রাধিকার দেয়ার বিষয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টাকে উদ্যোগ নিতে চিঠি পাঠিয়েছিলেন।
অনুরূপ সংবাদ
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান
দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী, বিভ্রান্তি দূর করতে তারেক রহমানের নির্দেশনা: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরলেন ডা. শফিকুর রহমান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে