নির্বাচন শুধু সরকার গঠনের নয়, পরিবর্তনের বার্তা: সালাহউদ্দিন আহমদ
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু সরকার গঠনের নির্বাচন নয়, এটি হবে বাংলাদেশের পরিবর্তনের সূচনাকারী একটি ঐতিহাসিক নির্বাচন। তাঁর দাবি, এই নির্বাচন হবে বিশ্বস্বীকৃত ও প্রশংসনীয়।
শনিবার কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের কৈয়ারবিল ইউনিয়নের ইসলাম নগর ছৈয়দ হোসাইন চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই নির্বাচনে জনগণ নিজেরাই তাদের ভোট রক্ষায় অগ্রণী ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আওয়ামী লীগকে ইঙ্গিত করে তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করেন না। তিনি প্রশ্ন তোলেন, দলীয় নেতৃত্ব দেশ ছেড়ে যাওয়ার পরও কেন কেউ আওয়ামী লীগ করবেন। তাঁর মতে, শহীদ ও দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠবে।
আসন্ন সংসদে নারীদের উল্লেখযোগ্য প্রতিনিধিত্ব থাকবে বলেও আশা প্রকাশ করেন বিএনপির এই নেতা।
একটি গোষ্ঠীর বিরুদ্ধে কটাক্ষ করে তিনি বলেন, অন্য কোনো প্রতীকে ভোট দিলে ‘বেহেশতে’ যাওয়ার মতো বিভ্রান্তিকর বক্তব্যে যেন মানুষ প্রলুব্ধ না হন। তিনি বলেন, ভোটাধিকার একটি সাংবিধানিক অধিকার, এতে ধর্মের কোনো অপব্যবহার গ্রহণযোগ্য নয়।
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনে বিএনপির ইশতেহার হবে অর্থনৈতিক ও গণতান্ত্রিক মুক্তির দলিল। ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে দেশের সাধারণ মানুষের মুক্তি নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, “আমি আপনাদের একজন পরীক্ষিত বন্ধু। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের পাশে থাকতে চাই। আমাদের আর কখনো ভোটের অধিকার আদায়ের জন্য লড়াই করতে হবে না।”
পথসভা শেষে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, ঘরে ঘরে গিয়ে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ ভোট চাওয়ার মাধ্যমে জনমত গড়ে তোলার জন্য।
অনুরূপ সংবাদ
ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি: তারেক রহমান
দলের সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী, বিভ্রান্তি দূর করতে তারেক রহমানের নির্দেশনা: নুরুল হক নুর
নতুন বাংলাদেশ’ বিনির্মাণে সুদূরপ্রসারী রূপরেখা তুলে ধরলেন ডা. শফিকুর রহমান
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের
ঢাকা-১৫ আসন নিয়ে জামায়াত আমিরের সতর্কবার্তা
৩ সপ্তাহ আগে
জামায়াতের পলিসি সামিটে ৩০ দেশের প্রতিনিধি
৩ সপ্তাহ আগে