সাদিক কায়েম প্রার্থী হলে ‘ইলেকশন জার্নিটা দারুণ হবে’—ওসমান হাদি
ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচনে দাঁড়ানোর গুঞ্জন উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও সাবেক ছাত্রশিবির নেতা মো. আবু সাদিকের (সাদিক কায়েম)। তবে ইসলামী ছাত্রশিবির ওই গুঞ্জন স্পষ্টভাবে নাকচ করেছে।
এদিকে একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেওয়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি সাদিক কায়েমের সম্ভাব্য প্রার্থিতা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে ওসমান হাদি লেখেন, “সাদিক কায়েম আমার ভাই। তিনি ঢাকা-৮ এ নির্বাচন করলে আমার ইলেকশন জার্নিটা আরও দারুণ হয়ে উঠবে ইনশাল্লাহ। জুলাই জজবায় দুই প্রাণ একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবো। সাদিকের জন্য অনেক দোয়া।”
তিনি আরও লেখেন, “দেশপ্রেমিক জনতার জোয়ারই ওসমান হাদির কর্মী। সার্বভৌম বাংলাদেশের নিঃস্বার্থ ভালোবাসা ও দোয়াই আমার শক্তি।” ঢাকা-৮ নিয়ে তিনি লেখেন, “ঢাকা-৮ এর পুরো ময়দানই দলহীন হাদির দল।” পোস্টের শেষাংশে তিনি লেখেন—‘ইনসাফ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ছাত্রশিবিরের একটি দায়িত্বশীল সূত্র গুঞ্জনটিকে ভিত্তিহীন বলে দাবি করেছে।
অনুরূপ সংবাদ
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
হঠাৎ জামায়াত আমীরের পোস্ট
২৩ ঘন্টা আগে
স্পিকারকে বিয়ের দাওয়াত দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
২২ ঘন্টা আগে
একাধিক বিয়ে নিয়ে শায়খ আহমাদুল্লাহর কড়া বার্তা
২০ ঘন্টা আগে
সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
৩ ঘন্টা আগে